বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১২:০৯ এএম

শেয়ার করুন:

ab
ফাইল ছবি

রাত পোহালেই ঈদুল আজহা। মুসলিমদের অন্যতম বড় এ উৎসবের প্রধান খুশির উপলক্ষ্য পশু কোরবানি। কিন্তু প্রকৃতির একটু বৈরীভাব সে খুশিতে জল ঢেলে দিতে পারে। তাই আগেভাগেই জেনে রাখা ভালো, ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া।  

শঙ্কার বিষয় হলো, বৃহস্পতিবার (২৮ মে) ঈদ উৎসবে বৃষ্টি বাগড়া দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 


বিজ্ঞাপন


পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। 

বুধবার (২৭ মে) আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে। এর প্রভাবেই মূলত ঈদের দিন দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির এই প্রবণতা দেখা যাবে। 

বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

ঈদের দিনে তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 


বিজ্ঞাপন


এর আগে সোম (২৫ মে) এবং মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়। এতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন নগরবাসী এবং ঈদ উৎসব পালনে শহর ছাড়া কর্মজীবী মানুষেরা। বুধবার (২৭ মে) সকালেও বৃষ্টি হয়েছে।

ফলে প্রকৃতির এই বৈরিতা যদি অব্যাহত থাকে, আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবারও (২৮ মে) যদি ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়, তবে তা ঈদের জামাত এবং পশু কোরবানির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। 

তাই আগেভাবেই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জেনে সারাদেশে ঈদের জামাত ও পশু কোরবানির জন্য সেই মতো যুতসই ব্যবস্থা নেওয়ার পরামর্শই দিচ্ছেন আবহাওয়া বিশারদরা।

এএইচ     

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর