রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া 
ছবি: সংগৃহীত

হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টির এই মৌসুমে মানুষের মনে কৌতূহল কেমন থাকবে আসন্ন ঈদুল আজহার দিনের আবহাওয়া। সেই উত্তর জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
 
চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারিসহ ভারি বর্ষণও হতে পারে। তবে ঈদুল আজহার দিন বেশিরভাগ এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

যদিও দেশের কয়েকটি বিভাগে ঈদুল আজহার দিনও ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 


বিজ্ঞাপন


আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। 

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
 
এদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এ পরিস্থিতি আজ রোববার (২৪ মে) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
 
তবে আবহাওয়া অফিস জানিয়েছে, দুয়েক দিনের মধ্যে সারা দেশে গরম কিছুটা কমতে পারে। এর মধ্যে সোমবার (২৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এর পরের ২৪ ঘণ্টা তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। 
 
এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর