১০ ইউনিটের চেষ্টায় রাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমিলতা কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার ভোরে বাজারটিতে আগুন লাগে। প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর জানিয়েছে, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে তারা কলমিলতা বাজারে আগুন লাগার খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
বিজ্ঞাপন
সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান।
আরও পড়ুন: ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা
শাহীনুর আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
এআরএম




