শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

সন্ধ্যার মধ্যে যেসব এলাকায় হতে পারে ঝড়-বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

Weather
আজ দুপুরের মধ্যে দেশের অন্তত নয়টি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি: এআই দিয়ে তৈরি

সন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বজ্রবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।


বিজ্ঞাপন


পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর