শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১৫ নদীবন্দরে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

Jhor
কালবৈশাখী ঝড়ের একটি চিত্র। ফাইল ছবি

সন্ধ্যার মধ্যে দেশের ১৫ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একসঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরের ১ নম্বর সতর্ক দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (০২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 


বিজ্ঞাপন


পূর্বাভাসে আফরোজা সুলতানা জানান, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। 

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এমএইচএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর