দেশের সাতটি বিভাগের ওপর দিয়ে আগামী দুই দিনের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২৭ এপ্রিল) কালবৈশাখীর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এমন তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বিজ্ঞাপন
পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই দিনের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এর আগে আবহাওয়া অধিদফতরের অন্য এক পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ ছাড়া বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এমএইচএইচ/এফএ




