রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির বার্তা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

ঢাকার আবহাওয়া নিয়ে স্বস্তির বার্তা 
ছবি: ইন্টারনেট

দীর্ঘদিনের তীব্র গরমের পর অবশেষে রাজধানীবাসীকে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। রাজধানীতে বজ্রবৃষ্টি হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে তাপমাত্রা এবং গরম আগের তুলনায় কিছুটা কমতে পারে।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মাঝে মাঝে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে।


বিজ্ঞাপন


এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর