শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

২ বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম

শেয়ার করুন:

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
- প্রতীকী ছবি

দেশের উত্তরাঞ্চল ও আশেপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। যার প্রভাবে দেশের দুটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৪ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা ভারী বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও আশেপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এর প্রভাবে আগামী শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর