মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

শক্তিশালী ‘বৃষ্টি বলয়ের’ আভাস, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

শক্তিশালী ‘বৃষ্টি বলয়ের’ আভাস, কমতে পারে তাপমাত্রা
ফাইল ছবি

টানা কয়েকদিনের তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টির আভাস মিলেছে আবহাওয়ার পূর্বাভাসে। আগামী ২৬ বা ২৭ এপ্রিল থেকে দেশজুড়ে একটি শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ সক্রিয় হতে পারে, যা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বৃষ্টি বলয়টি ধাপে ধাপে সারা দেশে বিস্তার লাভ করবে। এই সময় নিয়মিত বিরতিতে বৃষ্টিপাত হতে পারে, যা ৭ বা ৮ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


বিজ্ঞাপন


বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে জানায়, বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগে। সেখানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব বেশি থাকতে পারে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে তুলনামূলক মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এতে প্রাণহানির ঝুঁকি থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার আগে আগামী ২৫ বা ২৬ এপ্রিল পর্যন্ত দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টির প্রভাবে মে মাসের শুরুতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে জনজীবনে স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর