রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাকার আকাশ কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ এএম

শেয়ার করুন:

Dhaka sky
ঢাকার আকাশের সুর্যোদয়। ছবি: ঢাকা মেইল

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ রোববার (১৯ এপ্রিল) আংশিক মেঘলা থাকবে। ফলে আজ দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না। রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। যে কোনো সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞাপন


পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। 

এর আগে, শনিবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে। 


বিজ্ঞাপন


আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর