মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

পহেলা বৈশাখে ঢাকার আকাশ কেমন থাকবে? যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

পহেলা বৈশাখে ঢাকার আকাশ কেমন থাকবে? যা জানাল আবহাওয়া অফিস
পহেলা বৈশাখে ঢাকার আকাশ কেমন থাকবে? যা জানাল আবহাওয়া অফিস

নতুন বছরের প্রথম দিনে বৈশাখী উৎসবে মাতোয়ারা রাজধানী। তবে উৎসবের আনন্দে আবহাওয়া বাধা হয়ে দাঁড়াবে কি না, তা নিয়ে অনেকের মনেই রয়েছে কৌতূহল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ পহেলা বৈশাখে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ফলে রোদের তেজ থাকলেও বৃষ্টির কারণে উৎসবে বড় কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা কম।

মঙ্গলবার সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দুপুরের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজও বজায় থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, উৎসবের ভিড়ে কিছুটা গরম অনুভূত হতে পারে।


বিজ্ঞাপন


আর্দ্রতা ও তাপমাত্রা

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা বেশি থাকায় শরীরে কিছুটা ঘাম ও অস্বস্তি হতে পারে।

দেশের অন্য প্রান্তে বৃষ্টির সম্ভাবনা

ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও দেশের সব জায়গায় চিত্রটি এক নয়। সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আজও অব্যাহত থাকতে পারে।


বিজ্ঞাপন


সূর্যাস্ত ও সূর্যোদয়

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর