মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

দেশের ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

দেশের ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দেশের ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ক্ষণে ক্ষণে বদলাচ্ছে আবহাওয়া পরিস্থিতি। কখনো কখনো প্রখর রোদে গরমের তীব্রতা আবার কখনো কখনো ঠাণ্ডা বাতাস আর ঝড়-বৃষ্টিতে শীতলতা। এবার মধ্যেই দেশের ৫ জেলাকে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এই ৫ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি।


বিজ্ঞাপন


সোমবার (১৩ এপ্রিল) রাতে দেয়া আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নদীবন্দরগুলোর জন্য দেয়া ওই সতর্কবার্তায় বলা হয়েছে, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
 
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর