দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে বিগত সাত দিন স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। তবে আগামী সাত দিন (১২-১৯ এপ্রিল) সামগ্রিকভাবে ওই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। যদিও এই সময়ে বন্যার আশঙ্কা কম বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
রোববার (১২ এপ্রিল) বিকেলে দেওয়া ‘উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা সম্পর্কিত সাত দিনের ধারণাগত পূর্বাভাসে’ এসব তথ্য জানায় পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বিজ্ঞাপন
সংস্থাটি বলছে, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে আগামী সাত দিনে স্থানভেদে সর্বোচ্চ সর্বমোট ১২০-১৫০ মি.মি. বৃষ্টিপাত হতে পারে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীসমূহ ও অন্যান্য উপ-নদীসমূহে পানির সমতল সপ্তাহের প্রথমার্ধে স্থিতিশীল থাকলেও সপ্তাহের শেষার্ধে বৃদ্ধি পেতে পারে, তবে প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে সতর্কীকরণ কেন্দ্র আরও জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীসমূহ তথা সুরমা-কুশিয়ারা ও ভুগাই-কংস নদীসমূহে পানির সমতল হ্রাস পাচ্ছে, অপরদিকে ধনু-বাউলাই নদীসমূহে পানির সমতল স্থিতিশীল আছে।
দিনভিত্তিক পূর্বাভাস
১ম দিন (১৩ এপ্রিল) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রধান নদ-নদীতে পানির সমতল স্থিতিশীল থাকতে পারে এবং প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
বিজ্ঞাপন
২য় দিন (১৪ এপ্রিল) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। প্রধান নদ-নদীতে পানির সমতল স্থিতিশীল থাকতে পারে এবং প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
৩য় দিন (১৫ এপ্রিল) মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে। প্রধান নদ-নদীতে পানির সমতল স্থিতিশীল থাকতে পারে এবং প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
৪র্থ দিন (১৬) মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে। প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
৫ম দিন (১৭ এপ্রিল) মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে। প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
৬ষ্ঠ দিন (১৮ এপ্রিল) মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
৭ম দিন (১৯ এপ্রিল) মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং প্রাক-মৌসুমী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
এএম/এফএ




