বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

jhor
ঝড়। ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ১০ অঞ্চলের উপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া এ সময়ের মধ্যে দেশের অন্যান্য অঞ্চলেও সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদফতর। 


বিজ্ঞাপন


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং খুলনা অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে একই দিক থেকে থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। 

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর