বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে বয়ে যেতে পারে ৮০ কিলোমিটার বেগে ঝড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম

শেয়ার করুন:

সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে বয়ে যেতে পারে ৮০ কিলোমিটার বেগে ঝড়
-প্রতীকী ছবি

সন্ধ্যার মধ্যে দেশের চার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। 

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 


বিজ্ঞাপন


পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর- পশ্চিম থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকপ ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

এমএইচএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর