দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে গত সাত দিন ধরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আগামী সাত দিনেও (৩০ মার্চ থেকে ৬ এপ্রিল) এ অঞ্চলে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা কম বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।
সোমবার (৩০ মার্চ) বিকেলে সংস্থাটির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানের সই করা উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা-সংক্রান্ত সাত দিনের ধারণাগত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে হাওর অববাহিকার প্রধান নদী ও উপনদীগুলোর পানি সমতল সপ্তাহের প্রথমার্ধে কিছুটা বাড়তে পারে, তবে শেষার্ধে তা কমতে পারে। সার্বিকভাবে নদীগুলোর পানি প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে আরও জানানো হয়, আগামী সাত দিনে (৩০ মার্চ থেকে ৬ এপ্রিল) স্থানভেদে সর্বোচ্চ ১০০ থেকে ১২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে পরবর্তী তিন দিন (৭ থেকে ১০ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড় অববাহিকার প্রধান নদীসমূহ তথা সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে ও ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। পাশাপাশি নদীসমূহ প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
দিনভিত্তিক পূর্বাভাস
বিজ্ঞাপন
৩১ মার্চ সকাল ৯টা পর্যন্ত মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
১ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। তবে বন্যার আশঙ্কা কম।
২ এপ্রিল, সকাল ৯ টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
৩ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
৪ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল কমতে পারে। বন্যার আশঙ্কা কম।
৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল হ্রাস পেতে পারে এবং পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।
৬ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পানি সমতল হ্রাস পেতে পারে। বন্যার আশঙ্কা কম।
এএম/এমআর

