বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

দুপুরের মধ্যে চার অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১১:০৪ এএম

শেয়ার করুন:

WEATHER
ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২৫ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানায় সংস্থাটি।


বিজ্ঞাপন


আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর