বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

ঢাকায় আজও বজ্রসহ বৃষ্টির আভাস, বইবে ঝড়ো হাওয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:১৯ এএম

শেয়ার করুন:

ঢাকায় আজও বজ্রসহ বৃষ্টির আভাস, বইবে ঝড়ো হাওয়া
ঢাকায় আজও বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। ছবি: এআই দিয়ে তৈরি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ বুধবার (২৫ মার্চ) আংশিক মেঘলা থাকবে। ফলে আজ দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না। মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


বিজ্ঞাপন


দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এবং অস্থায়ীভাবে (৪০-৫০) কি.মি বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। 

এর আগে, মঙ্গলবার সর্বোচ্চ ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে। 


বিজ্ঞাপন


আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর