রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সকালের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব জেলায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৯:০৬ এএম

শেয়ার করুন:

সকালের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব জেলায়
ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে জেলাগুলোতে। ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৯ জেলার ওপর দিয়ে রোববার (২২ মার্চ) সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২১ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সংস্থাটি আরও জানায়, অন্যান্য অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর