সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৯:০৩ এএম

শেয়ার করুন:

আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
আজ রাজধানীয় ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ সোমবার (১৬ মার্চ) আংশিক মেঘলা। ফলে আজ দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না। সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিন-পশ্চিম/দক্ষিন থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।


বিজ্ঞাপন


পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭১ শতাংশ। 

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৮ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে। 

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।


বিজ্ঞাপন


এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর