শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘গোধূলি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘গোধূলি’
ধেয়ে আসছে বৃষ্টি বলয় ‘গোধূলি’। ছবি: সংগৃহীত

আগামী ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয় গোধূলি। মূলত বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকায় এ বৃষ্টি বলয়ের নাম রাখা হয়েছে গোধূলি।

বৃষ্টি বলয়টির নামকরণ করেছেন আবহাওয়া পর্যবেক্ষণভিত্তিক সংগঠন বিডব্লিউওটির পরিচালক ওমর খৈয়াম।


বিজ্ঞাপন


আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, দেশে তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে বজ্রসহ বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলেই আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ঝড়বৃষ্টি হতে পারে।

সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তর–পূর্বাংশ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল। এসব এলাকায় বৃষ্টি বলয় সক্রিয় থাকাকালে একাধিক দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু স্থানে পুরো সময়জুড়ে এক থেকে দুই দফা ঝড়বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম হলেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে এক দফা বৃষ্টি হতে পারে।

সামগ্রিকভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় উল্লেখযোগ্য ঝড়বৃষ্টি দেখা যেতে পারে। অন্যদিকে বাকি এলাকাগুলোতে বৃষ্টি বলয়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে এবং কিছু স্থানে দুই–এক দিন ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।


বিজ্ঞাপন


তবে এটি আংশিক বৃষ্টি বলয় হওয়ায় দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকা এ সময় বৃষ্টিবিহীন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, আবহাওয়া স্বাভাবিকভাবেই পরিবর্তনশীল। তাই বৃষ্টি বলয়ের সক্রিয়তা কম-বেশি হতে পারে এবং সম্ভাব্য এলাকার সংখ্যাও পরিবর্তিত হতে পারে। এ বিষয়ে পরিস্থিতি অনুযায়ী সময় সময় নতুন তথ্য জানানো হবে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর