বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম

শেয়ার করুন:

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করা লঘুচাপের বাড়তি অংশের প্রভাব এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


এর প্রভাবে আজ ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর