রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকার আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

ঢাকার আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছেন এক নারী। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ সোমবার (৯ মার্চ) অস্থায়ীভাব আংশিক মেঘলা থাকতে পারে। ফলে আজ রোদের দেখা মিলবে না। সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামানও কমতে পারে। পশ্চিম/দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে এবং তা অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার আকারে ৩০-৪০ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। 

এর আগে শুক্রবার ৬টায় তাপমাত্রা ছিল সর্বনিম্ন ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৪ মিনিটে। 

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর