রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঈদের দিন কালবৈশাখী ঝড় হতে পারে

ফিচার প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

ঈদের দিন কালবৈশাখী ঝড় হতে পারে
২০২৬ সালের ঈদুল ফিতরের দিন ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফাইল ছবি।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ম্লান করে দিতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন এবং তার আগের দিন পুরো বাংলাদেশের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী, শিলাবৃষ্টি ও ব্যাপক বজ্র হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষ সতর্কবার্তা: ১৬ থেকে ১৮ মার্চ

আবহাওয়াবিদদের তথ্যমতে, বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ—এই তিন দিন বাংলাদেশের ওপর দিয়ে অত্যন্ত শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। দীর্ঘ ছুটির মধ্যে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘরমুখো মানুষ ও ঈদ উদযাপনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

646376662_10237591583221889_2288984995373419679_n

কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঈদের আনন্দ উদযাপনের সময়েই প্রকৃতির এই রুদ্ররূপ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঈদের দিন ও তার আগের দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ হতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর