বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

Temperature Meteorological Office
তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পাশাপাশি দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্বাভাসে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ড.মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় রিবাজ করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। আর লঘুচাপের বর্ধিতাংশ এখন পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।


বিজ্ঞাপন


যারফলে আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু'এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বিজ্ঞাপন


এছাড়া আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ওই সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

ওই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে বর্ধিত পাঁচদিন তাপমাত্রা বাড়তে পারে বলে জানায় সংস্থাটি।

এমএইচএইচ/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর