এপ্রিল মাসের শেষের দিকে দেশের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই তিন মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সরকারি সংস্থাটি।
বিজ্ঞাপন
সোমবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, এ সময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এই সময়ের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
তিনি আরো জানান, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। এই সময়ের শেষার্ধে দেশের কোথাও কোথাও ৪ থেকে ৮ দিন বজ্রবৃষ্টি/বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই সময়ের শেষার্ধে দেশে ৩ থেকে ৫টি মৃদু (৩৭ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এমএইচএইচ/এমআর

