সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকার শীত নিয়ে যে সুখবর দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ এএম

শেয়ার করুন:

ঢাকার শীত নিয়ে যে সুখবর দিল আবহাওয়া অফিস
ঢাকার শীত নিয়ে যে সুখবর দিল আবহাওয়া অফিস। ছবি: ঢাকা মেইল

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ কিলোমিটার বেগে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬০ শতাংশ। 

এর আগে বুধবার ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। 

বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।  

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর