টিকটকের মতো শর্টভিডিও তৈরি করা যায় ফেসবুকেও। যা এখন জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু তারপরও কিছু মানুষ রিলসে বিরক্ত। তারা এসব ভিডিও দেখতে না চাইলেও দেখায় ফেসবুক। জানুন ফেসবুক রিলস বন্ধ করার উপায়।
ফেসবুক রিলস বন্ধ করবেন যেভাবে
বিজ্ঞাপন
রিলস ভিডিওর মাধ্যমে যেমন সামাজিক পরিচিত গড়ে তোলা যায় তেমনই মোটা টাকা আয়ের সুযোগও রয়েছে। এই রিলস ভিডিওগুলির সময়সীমা থাকে ৩ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড। ইনস্টাগ্রামের মতো তেমন সাড়া না ফেললেও ফেসবুকেও রিলসের ব্যবহার বাড়ছে।
ব্যবহার বাড়লেও অনেকেই আছেন যারা এই ভিডিও দেখে বিরক্তি বোধ করেন। তারা চান না যে তাদের ফিডে বা টাইমলাইনে কোনোপ্রকার ফেসবুক রিলস আসুক। কিন্তু উপায় না জানার ফলে ইচ্ছা না থাকলেও দেখতে হচ্ছে ফেসবুক রিলস।
আপনি কি জানেন চাইলে এই ফেসবুক রিলস বন্ধ করা যায়! না, এর জন্য আপনাকে ফেসবুক অ্যাপ আনইনস্টল করতে হবে না। শুধু কিছু নিয়ম মেনে চলতে হবে।
ফেসবুক রিলস না দেখতে চাইলে করণীয়
বিজ্ঞাপন
ফেসবুক রিলস টাইমলাইনে আসা বন্ধ করার একাধিক উপায় রয়েছে। যার মধ্যে সবথেকে সোজা হল ফেসবুক ওয়েব। বর্তমানে আমরা সকলেই অ্যাপ দিয়ে ফেসবুক ব্যবহার করি। কিন্তু ফেসবুক ওয়েবে রিলস তুলনামূলক কম দেখা যায়। তাই রিলস না দেখতে চাইলে ওয়েব ভার্সন ব্যবহার করতে পারেন।
সময়ের সঙ্গে ফেসবুক আপগ্রেড করলে তাতে একাধিক নিত্য নতুন ফিচার যুক্ত হয়। যা ব্যবহার করা শক্ত হয়ে ওঠে কিছু ইউজারদের কাছে। তাই আপনি যদি অ্যানড্রয়েড বা আইফোনে পুরনো ভার্সনের ফেসবুক ব্যবহার করেন তাহলে রিলসের জ্বালা থেকে মুক্তি পেতে পারেন।
ফেসবুকের অ্যালগরিদমকে ইঙ্গিত দিন যে আপনি এটি পছন্দ করেন না। এর জন্য যখনই রিলস আসবে তার ডান দিকে থ্রি লাইন ডটে ক্লিক করে ‘হাইড’ অপশনে ক্লিক করুন। টানা কয়েকদিন এই ভাবে হাইড করলে ফেসবুকের কাছে বার্তা যাবে যে আপনি রিলস পছন্দ করেছেন না।
আপনি ফেসবুকে যা পছন্দ করেন, সেই ভাবেই পোস্ট তুলে ধরবে ফেসবুক। আবার অনেক ক্ষেত্রে হঠাৎ চালু হয়ে যায় রিলস। তা বন্ধ করার জন্য চালু থাকা অবস্থায় নিচে থ্রি লাইন ডটে ক্লিক করুন। এখানে মেনু সেকশনের অধীনে ‘হাইড রিলস’ অপশনে ট্যাপ করুন।
যেই রিলস ভালো লাগবে না সেগুলির উপর এই বাটন চেপে স্ক্রিন থেকে হঠিয়ে দিতে পারেন। আপাতত এই উপায়গুলো কাজে লাগিয়ে ফেসবুক রিলস হাইড করতে পারবেন।
এজেড




