সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

রবি নিয়ে এলো 'ইনস্টাগ্রাম বেসিক মোড'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

রবি নিয়ে এলো 'ইনস্টাগ্রাম বেসিক মোড'
‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ নামে নতুন সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি।

ইন্টারনেট ডেটা ব্যালেন্স শেষ হয়ে যাওয়ার পরও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ নামে নতুন সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি।

সোমবার (২৩ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি।

মেটার সঙ্গে অংশীদারিত্বে চালু করা এ সেবার আওতায় রবি ও সার্কেল গ্রাহকরা ডেটা ব্যালেন্স শেষ হওয়ার পরও স্বল্প ডেটানির্ভর সংস্করণে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন।

গ্রাহকের ডেটা ব্যালেন্স শেষ হলে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে বেসিক মোডে চলে যাবে। এ সময় নির্দিষ্ট দৈনিক সীমার মধ্যে ফিড দেখা, স্ক্রল করা এবং বিভিন্ন আপডেট পাওয়ার সুবিধা থাকবে।

নতুন ডেটা প্যাক কেনা পর্যন্ত গ্রাহকদের অনলাইনে সংযুক্ত রাখার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে বিঘ্ন কমানোই এ সেবার মূল লক্ষ্য। পাশাপাশি, ইনস্টাগ্রাম থেকেই সরাসরি টপ-আপ করার প্রক্রিয়াও সহজ হবে।

রবির বিদ্যমান ডিজিটাল সেবাগুলোর ধারাবাহিকতায় মেটার বিভিন্ন অ্যাপের সঙ্গে এ উদ্যোগ দেশজুড়ে গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য ও স্বল্প ডেটার ইন্টারনেট সুবিধা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর