শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

মাউসের কার্সর সোজা না হয়ে বাঁকানো থাকে কেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম

শেয়ার করুন:

মাউসের কার্সর সোজা না হয়ে বাঁকানো থাকে কেন?
কম্পিউটার বা ল্যাপটপের পর্দায় মাউসের কার্সর সোজা না হয়ে সামান্য বাঁকানো থাকে কেন, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে।

কম্পিউটার বা ল্যাপটপের পর্দায় মাউসের কার্সর সোজা না হয়ে সামান্য বাঁকানো থাকে কেন, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে। এর পেছনে কোনো নতুন নকশা ভাবনা নয়, বরং কয়েক দশক পুরোনো কারিগরি বাস্তবতা কাজ করেছে, যা পরে অ্যাপল ও উইন্ডোজও আপন করে নেয়।

কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারের সময় খেয়াল করলে দেখা যায়, মাউসের নির্দেশক বা তীরচিহ্নটি বা দিকে সামান্য হেলানো অবস্থায় থাকে। অথচ ১৯৬৮ সালে প্রথম যখন মাউসের প্রদর্শনী দেখানো হয়েছিল, তখন পর্দায় একদম সোজা তীরচিহ্ন দেখা যেত।

সত্তরের দশকে কম রেজুলেশনের পর্দা এবং পিক্সেলের সীমাবদ্ধতার কারণে কার্সরের নকশা বাঁকাতে বাধ্য হন প্রযুক্তিবিদরা। পরের সময়গুলোতে অ্যাপল ও উইন্ডোজের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও এই নকশাটি গ্রহণ করে নেয়।

images

শুরুর দিকে মাউসের নির্দেশক বাঁকানো ছিল না, বরং একেবারে সোজা ছিল। ১৯৬৮ সালে ডগলাস এঙ্গেলবার্ট তার ঐতিহাসিক প্রদর্শনীতে প্রথম মাউসের ব্যবহার তুলে ধরেন এবং তখন পর্দায় যে তীরচিহ্ন দেখা যেত, তা ছিল সম্পূর্ণ সোজা।

এই ব্যবস্থা চলেছিল ১৯৭৩ সাল পর্যন্ত। ওই বছর সামনে আসে জেরক্স অল্টো কম্পিউটার, যার পর্দায় কার্সর দেখানোর জন্য বরাদ্দ ছিল মাত্র ১৬ গুণ ১৬ পিক্সেলের ছোট্ট পরিসর। এত কম পিক্সেলের মধ্যে সোজা তীরচিহ্ন পরিষ্কারভাবে ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছিল না।

পিক্সেলের এই সীমাবদ্ধতার কারণেই কার্সরের নকশা বদলে দেন প্রযুক্তিবিদরা। সোজা তীরচিহ্নের দুই পাশের কিনারা পিক্সেলের কারণে অসমান ও ভাঙাচোরা দেখাত, ফলে তীরের গড়ন ঠিকমতো বোঝা যেত না।

cursor_pic

অন্যদিকে তীরচিহ্নটিকে বাঁদিকে সামান্য হেলিয়ে দেওয়ায় এর একটি কিনারা একদম সোজা উল্লম্ব হয়ে যায় এবং অন্য কিনারাটি তৈরি হয় ঠিক ৪৫ ডিগ্রি কোণে। এতে কার্সর অনেক বেশি স্পষ্ট ও সূচালো দেখাতে শুরু করে এবং ব্যবহারকারীরা সহজেই তীরচিহ্নটি চিনতে পারেন।

১৯৮১ সালে জেরক্স তাদের স্টার কম্পিউটারে কার্সরকে আবার সোজা করার চেষ্টা করলেও তা সফল হয়নি। এখনো মাউসের নির্দেশক ২২.৫ ডিগ্রি কোণে বাঁকানো অবস্থায় দেখা যায়।

আরও পড়ুন: চ্যাটজিপিটির পরামর্শে বন্ধ করেছিলেন বাড়ি ভাড়া দেওয়া, এখন তিনি গৃহহীন

পরবর্তী সময়ে উচ্চ রেজুলেশনের পর্দা এলেও কার্সরের এই নকশা আর বদলানো হয়নি। অ্যাপল ও উইন্ডোজের মতো জনপ্রিয় দুই প্রযুক্তি প্রতিষ্ঠান এই বাঁকানো নির্দেশকের নকশাকে স্থায়ীভাবে গ্রহণ করে নেওয়ায় তা আজও বহাল রয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর