শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

শীতে পানি গরম করার ইমারসন রডের বিদ্যুৎ খরচ কেমন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

শেয়ার করুন:

শীতে পানি গরম করার ইমারসন রডের বিদ্যুৎ খরচ কেমন?
শীতের আমেজ শুরু হতেই ঘরে ঘরে গরম পানির চাহিদা বেড়ে যায়, আর সেই চাহিদা মেটাতে গিজারের চেয়ে সাশ্রয়ী বিকল্প হিসেবে অনেকেই ইমারসন রড ব্যবহার করেন।

শীতের আমেজ শুরু হতেই ঘরে ঘরে গরম পানির চাহিদা বেড়ে যায়, আর সেই চাহিদা মেটাতে গিজারের চেয়ে সাশ্রয়ী বিকল্প হিসেবে অনেকেই ইমারসন রড ব্যবহার করেন। কিন্তু প্রতিদিন এক ঘণ্টা করে এই রড চালালে দিনে বা মাসে বিদ্যুৎ বিলে কতটা চাপ পড়ে, চলুন সহজ হিসাবে তা জেনে নেওয়া যাক।

শীতের সময় সকাল ও সন্ধ্যায় ঠান্ডা অনুভূত হতেই বাড়িতে পানি গরম করার জন্য গিজার ও ইমারসন রডের ব্যবহার দ্রুত বাড়ে। দামে বেশ কম হওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে ইমারসন রড বেশ জনপ্রিয়। তবে বালতিতে ডুবিয়ে পানি গরম করার এই যন্ত্র নিয়মিত ব্যবহার করলে মাস শেষে বিদ্যুৎ খরচ কতটা বাড়তে পারে, তা নিয়ে অনেকেরই কৌতূহল থাকে।

1793606011_Immersion-rod-power-consumption-4-2026-11-8d92254fe9c0814f5c49f55a0ece8068

ইমারসন রডের বিদ্যুৎ খরচ মূলত নির্ভর করে যন্ত্রটির ক্ষমতার ওপর। বাজারে সাধারণত ১০০০ ওয়াট, ১৫০০ ওয়াট এবং ২০০০ ওয়াট ক্ষমতার ইমারসন রড পাওয়া যায়। কোনো ১০০০ ওয়াটের বৈদ্যুতিক যন্ত্র একটানা এক ঘণ্টা চললে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয়, যা কারিগরি ভাষায় এক কিলোওয়াট ঘণ্টা নামে পরিচিত।

এই হিসাবে প্রতিদিন এক ঘণ্টা চালালে ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ খরচের পরিমাণ আলাদা হয়। ১০০০ ওয়াটের ইমারসন রড এক ঘণ্টা চালালে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয়। অন্যদিকে ১৫০০ ওয়াটের রড ব্যবহার করলে এক ঘণ্টায় প্রায় ১.৫ ইউনিট এবং ২০০০ ওয়াটের রড এক ঘণ্টা চালালে দুই ইউনিট বিদ্যুৎ খরচ হয়।

আরও পড়ুন: দ্রুত পানি গরম করার জন্য কোন ধরনের হিটিং রড কিনবেন?

এবার টাকার অংকে হিসাব করলে দেখা যায়, প্রতি ইউনিট বিদ্যুতের দর সাত টাকা ধরে নিলে ১০০০ ওয়াটের রড প্রতিদিন এক ঘণ্টা চালালে দৈনিক খরচ হয় সাত টাকা এবং ৩০ দিনে তা দাঁড়ায় ২১০ টাকায়। একইভাবে ১৫০০ ওয়াটের রড প্রতিদিন এক ঘণ্টা চালালে দৈনিক ১.৫ ইউনিটের জন্য খরচ হয় ১০ টাকা ৫০ পয়সা, যা মাসে গিয়ে দাঁড়ায় ৩১৫ টাকায়। আর ২০০০ ওয়াটের রড দৈনিক এক ঘণ্টা চললে দুই ইউনিটের জন্য দিনে খরচ হয় ১৪ টাকা এবং মাসে মোট খরচ হয় ৪২০ টাকা।

images

তবে ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখলে বিদ্যুতের বিল কিছুটা কমানো যায়। পানি গরম করার সময় স্টিল বা লোহার বদলে প্লাস্টিকের বালতি ব্যবহার করা ভালো, কারণ ধাতব বালতিতে তাপের অপচয় বেশি হয় এবং পানি গরম হতে সময় বেশি লাগে।

এছাড়া বালতি ঢেকে রাখলে জলীয় বাষ্প সহজে বের হতে পারে না এবং পানি দ্রুত গরম হয়। পাশাপাশি দীর্ঘদিন ব্যবহারের ফলে রডের গায়ে সাদা রঙের খনিজ আস্তরণ জমে গেলে তা নিয়মিত পরিষ্কার করা জরুরি, নইলে তাপ সঞ্চালনে বাধা পড়ে এবং অকারণে বিদ্যুৎ খরচ বেড়ে যায়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর