শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

জিটিএ সিক্স: ১৩ বছরের অপেক্ষার অবসান, দাম কত ও পিসিতে কবে আসবে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

ভাইস সিটিতে ফিরল গ্র্যান্ড থেফট অটো সিক্স, উত্তাল গেমিং দুনিয়া
জিটিএ সিক্স লঞ্চ: দাম, স্টোরেজ ও কোন ডিভাইসে খেলবেন, জানুন বিস্তারিত

দীর্ঘ ১৩ বছর ধরে গেমিং বিশ্বের আকাশে যে অপেক্ষার মেঘ জমে ছিল, অবশেষে তা কেটে গেল। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে রকস্টার গেমস বাজারে আনল বহু প্রতীক্ষিত গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ সিক্স)। প্রকাশের আগেই প্রি-অর্ডারে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে গেমটি ইতিমধ্যেই বিনোদন জগতের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে।

ভাইস সিটির আলো-ছায়ায় নতুন কাহিনি

১৯৯৭ সালে যাত্রা শুরু করা এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিতে খেলোয়াড়েরা ফিরে যাচ্ছেন পরিচিত অথচ নতুন রূপে সাজানো ভাইস সিটি-তে, যা যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরের আদলে গড়ে তোলা হয়েছে। জিটিএ ফাইভ যেখানে লস স্যান্টোসের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, সেখানে এবারের গল্প আবর্তিত হয়েছে ফ্লোরিডা থেকে অনুপ্রাণিত কাল্পনিক রাজ্য লিওনিডা ঘিরে।

এই দুনিয়ার কেন্দ্রে রয়েছে দুটি চরিত্র—লুসিয়া ক্যামিনোস এবং জেসন ডুভাল। ঘনিষ্ঠ সম্পর্কের সুতোয় বাঁধা এই দুজন কীভাবে অপরাধের জগতে জড়িয়ে পড়েন, তা নিয়েই গল্পের শুরু। একটি ছোটখাটো অপরাধের ঘটনা যখন হাতছাড়া হয়ে যায়, তখন তারা জড়িয়ে পড়েন বড়সড় এক অপরাধমূলক ষড়যন্ত্রে। বিপদসংকুল সেই পথ পাড়ি দিয়ে টিকে থাকতে হলে একে অপরের পাশে দাঁড়ানো ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না।

গ্রাফিক্স, অ্যানিমেশন আর পরিবেশের সূক্ষ্ম বিবরণে এমন বাস্তবতার ছোঁয়া রাখা হয়েছে যে, খেলোয়াড়দের মনে হবে তারা যেন সত্যিকারের কোনো জীবন্ত শহরের রাস্তায় হাঁটছেন বা গাড়ি ছোটাচ্ছেন।

Jason_Lucia_Rooftop_landscape_1_1794372773491

কোন ডিভাইসে খেলবেন, কবে আসবে কম্পিউটারে?

অনেকের মনেই প্রশ্ন—এই গেম কি স্মার্টফোনে বা কম্পিউটারে খেলা যাবে? আপাতত উত্তর হলো, না। লঞ্চের পর্যায়ে জিটিএ সিক্স কেবল গেমিং কনসোল-এর জন্য উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ প্লেস্টেশন ফাইভ, পিএস ফাইভ প্রো, এক্সবক্স সিরিজ এক্স এবং এক্সবক্স সিরিজ এস—এই চার কনসোলেই গেমটি খেলা যাচ্ছে।

কম্পিউটার সংস্করণ কবে আসবে, সে বিষয়ে রকস্টার গেমস এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে গেমসবিটের প্রতিবেদন অনুযায়ী, কম্পিউটার সংস্করণ নিয়ে কাজ চলছে এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এটি বাজারে আসতে পারে। আর স্মার্টফোনে এই গেম খেলার কোনো সুযোগ এখনো তৈরি হয়নি।

দাম, স্টোরেজ ও খেলার নিয়মকানুন

বিভিন্ন দেশে স্থানীয় সময় অনুযায়ী গেমটি আনলক করা হয়েছে; যেমন ভারতে ১৯ নভেম্বর রাত ১২টা থেকে এটি খেলার সুযোগ মিলেছে। যারা আগে থেকেই ডিজিটাল প্রি-লোডের সুবিধা কাজে লাগিয়ে গেমটি নামিয়ে রেখেছিলেন, নির্ধারিত সময় পেরোনোর পর থেকেই তারা সরাসরি খেলতে পারছেন।

gta_pic

ভারতের প্লেস্টেশন স্টোরে গেমটির দুটি সংস্করণ পাওয়া যাচ্ছে:

স্ট্যান্ডার্ড এডিশন: দাম ৫,৯৯৯ রুপি। এতে মূল গেমের পাশাপাশি রয়েছে ভিন্টেজ ভাইস সিটি প্যাক।

আল্টিমেট এডিশন: দাম ৭,৪৯৯ রুপি। এতে বাড়তি কনটেন্টের পাশাপাশি আল্টিমেট এডিশন আপগ্রেডের সুবিধা যুক্ত রয়েছে।

তবে খেলার আগে কনসোলে জায়গা ফাঁকা রাখা জরুরি। প্রতিবেদন অনুযায়ী, গেমটির ডাউনলোড আকার ২১২ গিগাবাইট পর্যন্ত হতে পারে। তাই পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করে তবেই ডাউনলোড বা ইনস্টল করতে হবে।

কর্মীদের ছুটি ও মিমের বিদায়

জিটিএ সিক্স ঘিরে উন্মাদনা এতটাই ছড়িয়ে পড়েছে যে, বিশ্বের বেশ কয়েকটি প্রতিষ্ঠান কর্মীদের গেম খেলার জন্য বেতনসহ ছুটির ঘোষণা দিয়েছে। লজিটেক, পকেটপেয়ার, বার্গার মোটরস্পোর্টস—এমনকি ভারতে বোট ও ইনডের মতো প্রতিষ্ঠানও কর্মীদের ছুটি দিয়েছে।

আরও পড়ুন: অফিসের কাজ বাদ দিয়ে ভিডিও গেম খেলার জন্য বেতনসহ ছুটি দিচ্ছে এই সংস্থা

অন্যদিকে, সামাজিক মাধ্যমে বছরের পর বছর ধরে চলা সেই জনপ্রিয় মিমগুলো—'জিটিএ সিক্স আসার আগেই এটা হয়ে গেল'—এবার যেন পুরোনো দিনের স্মৃতি হয়ে গেল। তেরো বছরের প্রতীক্ষা শেষে ভাইস সিটির দরজা খুলে যাওয়ায় গেমিং দুনিয়ায় এখন নতুন উন্মাদনার পালা।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর