সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে প্রোফাইল ভেরিফাই করতে সাধারণত প্রতি মাসে টাকা খরচ করে সাবস্ক্রিপশন নেওয়ার প্রচলন রয়েছে। তবে মেটা ভেরিফায়েড বা পেইড পদ্ধতি ছাড়াও যোগ্য ব্যবহারকারীরা চাইলে কোনো খরচ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্লু টিক পাওয়ার জন্য আবেদন করতে পারেন। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা পেতে পারেন যে কেউ।
আরও পড়ুন: ছবি ছাড়াই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লোকেশন শেয়ার করা যাবে
বিনামূল্যে এই ভেরিফিকেশন পাওয়ার জন্য অ্যাকাউন্টটি কোনো প্রকৃত ব্যক্তি, রেজিস্টার্ড ব্যবসা বা প্রতিষ্ঠানের হতে হবে এবং তাতে সঠিক পরিচয় ফুটে উঠতে হবে। পাশাপাশি প্রোফাইল ছবি, বায়ো এবং নিয়মিত অ্যাক্টিভিটিসহ অ্যাকাউন্টটি পাবলিক থাকা আবশ্যক। তবে প্রধান শর্ত হলো সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্র্যান্ডটিকে সাধারণ মানুষ চিনবেন এবং স্বাধীন কোনো সংবাদমাধ্যমে তাদের নিয়ে সংবাদ প্রকাশিত হয়ে থাকতে হবে। শুধু বিপুল অনুসারী বা ফলোয়ার থাকলেই এই সুবিধা পাওয়া যায় না।

বিনামূল্যে ব্লু টিকের জন্য আবেদন করতে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে প্রোফাইল সেকশন থেকে থ্রি-লাইন মেনুতে যেতে হবে। এরপর সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি থেকে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস বা প্রফেশনাল সেটিংস অপশনে গিয়ে রিকোয়েস্ট ভেরিফিকেশন নির্বাচন করতে হবে। সেখানে নিজের নাম, সরকারি পরিচয়পত্র এবং জনপরিচিতির সপক্ষে সংবাদমাধ্যমের লিংক জমা দিয়ে আবেদন সম্পন্ন করা যাবে। ইনস্টাগ্রাম সমস্ত তথ্য যাচাই করে উপযুক্ত মনে করলে ব্লু টিক প্রদান করবে।
এজেড




