শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম

শেয়ার করুন:

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৭ বাজারে আনার জোর প্রস্তুতি নিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৭ বাজারে আনার জোর প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন প্রযুক্তি প্রতিবেদন অনুযায়ী, এই সিরিজে গ্যালাক্সি এস২৭, গ্যালাক্সি এস২৭ প্লাস, গ্যালাক্সি এস২৭ প্রো এবং গ্যালাক্সি এস২৭ আলট্রা নামে চারটি মডেল থাকতে পারে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও ইতিমধ্যে গ্যালাক্সি এস২৭ এবং এস২৭ প্লাস মডেল দুটি বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে, যার ফলে ফোন দুটির সম্ভাব্য ফিচার ও দাম সামনে এসেছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস২৭ মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্ল্যাট এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এতে এক্সিনোস ২৭০০ প্রসেসরের পাশাপাশি সর্বোচ্চ ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ দেওয়া হতে পারে। ধুলা ও পানি প্রতিরোধের জন্য আইপি৬৮ রেটিংসহ ফোনটিতে ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে, যা ২৫ ওয়াট তারযুক্ত এবং ১৫ ওয়াট তারবিহীন চার্জিং সমর্থন করবে। ছবি তোলার জন্য এর পেছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাযুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং ৩এক্স জুমসহ ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকবে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।

maxresdefault

অন্যদিকে, গ্যালাক্সি এস২৭ প্লাস মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭ ইঞ্চির ২কে ফ্ল্যাট এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে মিলতে পারে। এতেও একই এক্সিনোস ২৭০০ প্রসেসর, সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ থাকার কথা শোনা যাচ্ছে। তবে এই মডেলে ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বড় ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াট তারযুক্ত এবং ২০ ওয়াট তারবিহীন চার্জিং সুবিধা থাকতে পারে। আইপি৬৮ রেটিংযুক্ত এই ফোনটির ক্যামেরা সেটআপও অনেকটা সাধারণ মডেলের মতোই হতে পারে, যেখানে পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সসহ সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।

আরও পড়ুন: অফিসের কাজ বাদ দিয়ে ভিডিও গেম খেলার জন্য বেতনসহ ছুটি দিচ্ছে এই সংস্থা

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ২০২৭ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে এই নতুন সিরিজটি উন্মোচন করা হতে পারে। সম্ভাব্য দামের ক্ষেত্রে ভারতের বাজারে গ্যালাক্সি এস২৭ মডেলটি ৮০ হাজার থেকে ৯০ হাজার রুপির মধ্যে এবং গ্যালাক্সি এস২৭ প্লাসের প্রাথমিক দাম ১ লাখ রুপির আশপাশে হতে পারে। তবে এই সমস্ত তথ্যই প্রাথমিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে পাওয়া গেছে এবং স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর