শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

সামাজিক কল্যাণে তরুণদের এআই উদ্ভাবন

'গ্রামীণফোন ফিউচারমেকার্স'-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

'গ্রামীণফোন ফিউচারমেকার্স'-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

সামাজিক নানা সমস্যা সমাধানে তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক উদ্ভাবনী ধারণাকে উদ্বুদ্ধ করতে 'ফিউচারমেকার্স' প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ সম্পন্ন করেছে দেশীয় টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। "এআই ফর সোশ্যাল গুড" প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম লাবডাব।

এ বছরের আয়োজনে দেশের ৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৭ হাজারেরও বেশি শিক্ষার্থী মোট ১,১০৩টি উদ্ভাবনী ধারণা জমা দেন। প্রতিযোগিতায় হৃদরোগের লক্ষণ প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে এআই-চালিত স্টেথোস্কোপ ‘ইকোক্লিপ’ উদ্ভাবন করে প্রথম স্থান অর্জন করে টিম লাবডাব। নদীভাঙনের পূর্বাভাস দেওয়ার এআই প্রযুক্তি তৈরি করে দ্বিতীয় স্থান পায় টিম রিভার সেন্টিনেল এবং স্পিচ-থেরাপি অ্যাপ্লিকেশন ‘স্পষ্ট এআই’ উদ্ভাবন করে তৃতীয় স্থান অর্জন করে টিম জিনক্সড। বিজয়ী তিনটি দল যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা পুরষ্কার পাওয়ার পাশাপাশি গ্রামীণফোনের ক্যারিয়ার পোর্টালে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, “বিশ্বজুড়ে শিল্পখাত ও অর্থনীতিকে নতুন রূপ দিচ্ছে এআই। আমাদের তরুণদের শুধু প্রযুক্তি শিখলেই চলবে না, বরং বাস্তব জীবনের সমস্যা মোকাবেলায় সেগুলো ব্যবহারে উৎসাহিত করতে হবে। ফিউচারমেকার্স-এর মতো উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) তরুণদের দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে আশাবাদ ব্যক্ত করেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “সারাদেশের তরুণদের সৃজনশীলতা ও মেধা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। গ্রামীণফোন তরুণ উদ্ভাবকদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে গর্বিত, যা তাদের ধারণাগুলোকে বাস্তবে রূপ দিতে সহায়তা করে।”

এছাড়া অনুষ্ঠানে গ্রামীণফোনের চিপ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন তরুণদের এই উদ্ভাবনী চিন্তাকে স্বাগত জানান।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর