শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

গিজার কেনার টাকা নেই? পানি গরম করার এই জাদুকরী বালতি কিনুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

শেয়ার করুন:

গিজার কেনার টাকা নেই? পানি গরম করার এই জাদুকরী বালতি কিনুন
গিজার বা সাধারণ ইমার্সন হিটার রডের বিকল্প হিসেবে বাজারে এসে গেছে পোর্টেবল বাকেট ওয়াটার হিটার বা গিজার বালতি।

শীতকালে দৈনন্দিন কাজে গরম পানির প্রয়োজন দেখা দেয় প্রায় প্রতিনিয়তই। এই মৌসুমে অনেকেই বাড়িতে গিজার বা ওয়াটার হিটার কিনে থাকেন। তবে অতিরিক্ত দামের কারণে দামি গিজার কিনতে গিয়ে মধ্যবিত্তের বাজেটে টান পড়ে। তবে গিজার বা সাধারণ ইমার্সন হিটার রডের বিকল্প হিসেবে বাজারে এসে গেছে পোর্টেবল বাকেট ওয়াটার হিটার বা গিজার বালতি। বিশেষ করে ব্যাচেলর, শিক্ষার্থী কিংবা যাদের স্থায়ীভাবে গিজার বসানোর ব্যবস্থা নেই, তাদের জন্য এটি দারুণ এক সমাধান।

অনলাইন কেনাকাটার মাধ্যমগুলোতে এই ধরনের পোর্টেবল বাকেট ওয়াটার হিটার পাওয়া যাচ্ছে, যার দাম দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যেই। এসব বালতির মধ্যেই বিল্ট-ইন পানি গরম করার সুবিধা থাকায় আলাদা করে হিটার রড বসানোর ঝামেলা এতে নেই। 

water_pic

বিশ লিটার ধারণক্ষমতা এবং দুই হাজার ওয়াট ক্ষমতার এই ডিভাইসটি দিয়ে খুব দ্রুত পানি গরম করা সম্ভব। একসঙ্গে বিশ লিটার পানি ধরে বলে শিশুদের গোসল করানো বা গৃহস্থালির অন্যান্য কাজের জন্য একবারে প্রয়োজনীয় গরম পানি তৈরি করে নেওয়া যায়। প্লাস্টিকের বডি এবং হালকা ওজন হওয়ায় এটি এক স্থান থেকে অন্য স্থানে সহজে নিয়ে যাওয়াও সুবিধাজনক।

আরও পড়ুন: শীত আসছে এই সময়ে ফ্রিজের তাপমাত্রা কততে রাখবেন?

দ্রুত পানি গরম করার জন্য এতে কপার টিউব এবং নিকেল প্লেটেড হিটিং এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, সেই সঙ্গে রয়েছে থার্মোস্ট্যাট কন্ট্রোল। বাইরের বডিটি মরিচা ও বৈদ্যুতিক শক প্রতিরোধী প্লাস্টিক দিয়ে তৈরি। তবে বেশি ওয়াটের ডিভাইস হওয়ায় বাড়ির পাওয়ার সকেটে সঠিক সংযোগ ও উপযুক্ত আর্থিং থাকা জরুরি। শিশু বা পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে এটি ব্যবহারের সময় বিশেষ সতর্কতা মেনে চলতে হবে। 

প্লাগ চালু থাকা অবস্থায় পানিতে হাত দেওয়া যাবে না। ব্যবহার শেষে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তবেই গরম পানি নেওয়া উচিত।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর