বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপে আসছে বিশাল পরিবর্তন! বদলে যাচ্ছে সেটিংস মেন্যু

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে আসছে বিশাল পরিবর্তন! বদলে যাচ্ছে সেটিংস মেন্যু
হোয়াটসঅ্যাপে আসছে বিশাল পরিবর্তন! বদলে যাচ্ছে চেনা সেটিংস মেন্যু

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অ্যানড্রয়েড অ্যাপের ডিজাইনে আরও একটি বড় পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। খুব শিগগিরই অ্যাপটির সেটিংস মেনুকে এক আকর্ষণীয় ও নতুন রূপে দেখতে পাবেন ব্যবহারকারীরা। নতুন এই ডিজাইনে বিভিন্ন অপশনগুলোকে আলাদা আলাদা গোলাকার কোণযুক্ত বক্সের মধ্যে সাজিয়ে রাখা হবে, যার ফলে অ্যাকাউন্ট, প্রাইভেসি এবং নোটিফিকেশনের মতো দরকারি অপশনগুলো খুঁজে পাওয়া আরও সহজ হবে। 

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নতুন এই ডিজাইনটি গুগলের 'ম্যাটেরিয়াল ডিজাইন ৩ এক্সপ্রেসিব' (Material Design 3 Expressive) গাইডলাইন অনুসরণ করে তৈরি করা হচ্ছে। বর্তমানের লম্বা তালিকার পরিবর্তে নতুন ডিজাইনে সংশ্লিষ্ট অপশনগুলোকে পৃথক গোলাকার বক্সের ভেতর সাজানো হবে। এর ফলে ব্যবহারকারীরা খুব সহজেই বুঝতে পারবেন কোন সেটিংসগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত এবং কোথায় একটি সেকশন শেষ হচ্ছে। শুধু মূল সেটিংস মেনুতেই নয়, অ্যাকাউন্ট, প্রাইভেসি ও নোটিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ পেজগুলোতেও এই নতুন রূপ দেখা যাবে। 

Whatsapp_f2a73c2fbb

সেটিংস মেনু ছাড়াও হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড অ্যাপে আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচারের পরীক্ষা চলছে। এর মধ্যে রয়েছে একটি নতুন বটম বা নিচের নেভিগেশন বার, যা স্ক্রল করার সময় ছোট হয়ে ক্যাপসুলের মতো আকৃতি ধারণ করবে এবং ওপরের দিকে স্ক্রল করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এ ছাড়াও একটি নতুন চ্যাট বার নিয়ে কাজ করছে মেটার এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি।

আরও পড়ুন: ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে নতুন ফোন কানেক্ট করার উপায়

তবে বর্তমানে নতুন এই সেটিংস মেনুটি কেবল ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। এমনকি অ্যাপটির বিটা পরীক্ষকদের জন্যও এটি এখনও উন্মুক্ত করা হয়নি। সাধারণ অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি কবে নাগাদ রোলআউট করা হবে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি হোয়াটসঅ্যাপ। ফলে এই দুর্দান্ত নতুন ডিজাইনটি পেতে ব্যবহারকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর