স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সঙ্গে অংশীদারত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা এই অংশীদারত্বের উদ্দেশ্য। এই অংশীদারত্বের ফলে এখন থেকে কার্টআপ প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েলমির স্মার্টফোন ও এক্সেসরিজ পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত রিয়েলমি বাংলাদেশের হেড অফিসে এই অংশীদারত্ব চুক্তিপত্র স্বাক্ষর করা হয়।
এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্টআপের সিইও ফুয়াদ আরেফিন তন্ময়, রিয়েলমির সেলস ম্যানেজার মারভিন ও অনলাইন অপারেশনস ম্যানেজার আবুল হাসান।
কার্টআপ বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্ল্যাটফর্ম, যারা স্থানীয় ক্রেতাদের প্রতিদিনের ই-কমার্সের চাহিদা পূরণের পাশাপাশি, উন্নতমানের পণ্য সরবরাহ নিশ্চিত করে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি অনলাইনে স্মার্ট শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে। একইসঙ্গে কোয়ালিটি, অথেন্টিসিটি ও ফাস্ট ডেলিভারি নিশ্চিতে কাজ করছে।
এই অংশীদারত্ব রিয়েলমি বাংলাদেশের ডিজিটাল রিটেইল উপস্থিতি আরও বাড়াবে। এবং একইসঙ্গে, অনলাইন শপিং চ্যানেলে ক্রেতাদের স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য কেনাকাটা আরও সহজলভ্য করবে। কার্টআপের সঙ্গে রিয়েলমি বাংলাদেশ একযোগে অনলাইনে পণ্য কেনাকাটা আরও সহজ করার পাশাপাশি, দেশজুড়ে ক্রেতাদের শপিং অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যদায়ক করবে।
উদ্ভাবন, সহজলভ্যতা ও ক্রেতাদের চাহিদা পূরণের উপযোগী পণ্য নিশ্চিত করার ক্ষেত্রে রিয়েলমির প্রতিশ্রুতির অংশ হিসেবে, এবার এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশজুড়ে ক্রেতাদের আরও কাছে পণ্য নিয়ে যেতে চায় তারা।
এজেড




