সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফোনে বারবার আসছে পপ-আপ বিজ্ঞাপন? জেনে নিন বন্ধ করার সহজ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

ফোনে বারবার আসছে পপ-আপ বিজ্ঞাপন? জেনে নিন বন্ধ করার সহজ উপায়
ফোনে পপ-আপ বিজ্ঞাপন বন্ধ করার উপায়

ফোনে হঠাৎ হঠাৎ ফুল স্ক্রিন বিজ্ঞাপন ভেসে ওঠা, কোনো অ্যাপ না খুললেও পপ-আপ আসা কিংবা অচেনা ওয়েবপেজ খুলে যাওয়ার ঘটনা এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু বিরক্তিকরই নয়, এই ধরনের বিজ্ঞাপন বা অ্যাডওয়্যার আপনার ডিভাইসের সুরক্ষার জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তবে সঠিক কিছু পদক্ষেপ ও সেটিংস পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।

বিজ্ঞাপনের এই যন্ত্রণা থেকে বাঁচতে প্রথমেই ফোনের অ্যাপ তালিকা পরীক্ষা করা দরকার। সম্পতি ইনস্টল করা সন্দেহজনক বা অপ্রয়োজনীয় অ্যাপগুলো দ্রুত আনইনস্টল করে ফোনটি রিস্টার্ট করে নিন। অনেক সময় থার্ড পার্টি লঞ্চার বা অজানা অ্যাপের কারণেও হোম স্ক্রিনে বিজ্ঞাপন দেখা দেয়। এছাড়া Google Play Store-এ গিয়ে Play Protect ফিচার দিয়ে পুরো ফোন স্ক্যান করে নিলে লুকানো ক্ষতিকারক অ্যাপগুলো সহজে শনাক্ত করা যায়।

uninstall-pop-up-ads

ফোনের নোটিফিকেশনে নিয়মিত অচেনা অফার বা পপ-আপ আসলে সেটির ওপর কিছুক্ষণ চেপে ধরে রেখে মূল অ্যাপ বা ওয়েবসাইটটি চিহ্নিত করা সম্ভব। পরবর্তীতে সেটিংসে গিয়ে সংশ্লিষ্ট অ্যাপের নোটিফিকেশন সুবিধা বন্ধ করে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। 

আরও পড়ুন: পুরনো ফোনের ক্যামেরা দিয়ে বানিয়ে নিন ওয়েবক্যাম

অন্যদিকে, ব্রাউজার নিজে থেকেই কোনো অচেনা ওয়েবসাইটে রিডাইরেক্ট করলে ব্রাউজারের সাইট সেটিংস ও পারমিশন পরীক্ষা করে অচেনা সাইটের প্রবেশাধিকার বাতিল করতে হবে এবং হিস্ট্রি ও ডেটা ক্লিয়ার করে ফেলা ভালো।

মোবাইলকে নিরাপদ রাখতে সর্বদা অফিশিয়াল গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত এবং অপরিচিত ওয়েবসাইট থেকে কোনো APK ফাইল ইনস্টল করা থেকে বিরত থাকা জরুরি। যেকোনো অ্যাপ ব্যবহারের সময় অপ্রয়োজনীয় পারমিশন দেওয়া বন্ধ রাখার পাশাপাশি ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট রাখলে এই ধরনের বিজ্ঞাপনের ঝামেলা থেকে স্থায়ীভাবে সুরক্ষিত থাকা সম্ভব।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর