মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঘরের দেওয়ালের আর্দ্রতা থেকেই তৈরি হবে বিদ্যুৎ, তাক লাগানো উদ্ভাবন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

ঘরের দেওয়ালের আর্দ্রতা থেকেই তৈরি হবে বিদ্যুৎ, তাক লাগানো উদ্ভাবন
Electricity From Wallpaper: ঘরের দেওয়ালের আর্দ্রতা থেকে বিদ্যুৎ তৈরি করবে নতুন ওয়ালপেপার

বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ তৈরির দিন হয়তো শিগগিরই ফুরিয়ে আসতে চলেছে। কেননা, এবার ঘরের দেওয়ালে লাগানো সাধারণ পেপারট্রনিক্স ওয়ালপেপারই বাতাসের আর্দ্রতা থেকে বিদ্যুৎ উৎপাদন করে তাক লাগিয়ে দিতে চলেছে। সূর্যের আলোর ওপর কোনো রকম নির্ভরতা ছাড়াই এই প্রযুক্তির মাধ্যমে ঘরের ছোটখাটো গ্যাজেটগুলো অনায়াসে চালানো সম্ভব হবে।

আমেরিকার বিংহ্যামটন ইউনিভার্সিটির গবেষকরা এমন একটি বিশেষ ওয়ালপেপার তৈরি করেছেন, যা ঘরের ভিতরের আর্দ্রতাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। রান্না করা, গোসল করা কিংবা মানুষের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাতাসে যে আর্দ্রতা মিশে থাকে, এই প্রযুক্তি সেটিকেই নিজের দিকে শুষে নেয়। এই সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য কোনো আলাদা পাওয়ার সোর্স বা সূর্যের আলোর প্রয়োজন হয় না।

power

এই অ্যাডভান্সড ওয়ালপেপারটি অত্যন্ত ছোট আকারের ময়েশ্চার-ইলেকট্রিক জেনারেটরের ভিত্তিতে কাজ করে। বাতাসে থাকা আর্দ্রতা কাগজের কাছে পৌঁছালে সেটি কাগজের মধ্যকার আয়নগুলোকে আলাদা করে দেয়, যার ফলে কাগজের সামনের এবং পেছনের অংশের মধ্যে ক্রমাগত ভোল্টেজের প্রবাহ তৈরি হতে থাকে। বাইরের আবহাওয়ার তুলনায় ঘরের ভিতরে আর্দ্রতার মাত্রা সাধারণত ৩০ থেকে ৬০ শতাংশের মধ্যে থাকায় এই প্রযুক্তি বিরতিহীনভাবে বিদ্যুৎ তৈরি করতে সক্ষম।

আরও পড়ুন: চাঁদে পারমাণবিক চুল্লি বসাচ্ছে চীন, রাশিয়া ও আমেরিকা

এই প্রযুক্তিকে ঘরের দেওয়ালে লাগানোর উপযোগী করে তুলতে গবেষকরা ‘পেপারট্রনিক্স’ ডিজাইন ব্যবহার করেছেন। এতে কাগজের বাইরের প্রান্তে গ্লিসারল লাগানো থাকে, যার কাজ হলো বাতাস থেকে আর্দ্রতা শুষে নেওয়া। এর মাঝখানে একটি পলিমারের স্তর থাকে যা আর্দ্রতাকে বাষ্প হয়ে উড়ে যেতে বাধা দেয়, ফলে আর্দ্রতার প্রবাহ একটি নির্দিষ্ট দিকে চলতে থাকে। দেওয়ালের সৌন্দর্য বজায় রাখতে এর ওয়্যারিং কানেকশন ওয়ালপেপারের পিছনে লুকিয়ে রাখা হয়।

wallpaper

গবেষকরা ১,৫৯৬টি ইন্টারকানেক্টেড ইউনিট নিয়ে তৈরি একটি বড় ওয়ালপেপারের সফল পরীক্ষা করেছেন, যা ৮০ শতাংশ আর্দ্রতায় ০.৩৪ ভোল্ট এবং ২.২ মাইক্রোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এই সামান্য বিদ্যুৎ দিয়ে একটি ওয়্যারলেস কিবোর্ড সফলভাবে চালিয়েও দেখানো হয়েছে। তবে এই প্রযুক্তির মাধ্যমে ফ্রিজ বা এসি-র মতো বড় কোনো বৈদ্যুতিক ডিভাইস চালানো সম্ভব না হলেও ছোট আকৃতির বিভিন্ন ডিভাইস সহজে সচল রাখা যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর