বর্ডারলেস ও ডিজিটাল-ফার্স্ট কর্মপরিবেশ এবং নতুন প্রজন্মের ক্লাউড সফটওয়্যার সল্যুশন নিয়ে বৈশ্বিক পরিসরে যাত্রা শুরু করেছে ‘অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেড’। শতভাগ পেপারলেস ও রিমোটভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে অমনিল্যাব এন্টারপ্রাইজ প্রযুক্তি, ক্লাউড সল্যুশন, অ্যাকাউন্টিং আউটসোর্সিং এবং সফটওয়্যার উন্নয়নে কাজ করছে।
বাংলাদেশে ওরাকল নেট সুইট-এর পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জন্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP) ও কাস্টম সফটওয়্যার সল্যুশন বাস্তবায়ন করেছে। পাশাপাশি জাপান, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ীদের জন্য বুককিপিং, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ও ক্লাউড অ্যাকাউন্টিং সেবা দিচ্ছে অমনিল্যাব।
প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ সফটওয়্যার স্যুট ‘আওমনি ইকোসিস্টেম’-এর মূল পণ্য ‘আওমনি বুকস’। এটি একটি এআই-নেটিভ ও মাল্টি-কারেন্সি ক্লাউড অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম। এতে ব্যাংক ইন্টিগ্রেশন, অটোমেটেড রিকনসিলিয়েশন, জার্নাল এন্ট্রি এবং এআই-চালিত ফাইন্যান্সিয়াল অটোমেশনের মতো সুবিধা রয়েছে। ফ্রিল্যান্সার ও ব্যবসায়ীদের জন্য ওআইএস ও অ্যানড্রয়েডভিত্তিক ইনভয়েস লাইট (Invoice Lite) মোবাইল অ্যাপও রয়েছে।
আওমনি ইকোসিস্টেমের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে অমনি পিপল, অমনি টাস্ক, অমনি চ্যাট, অমনি পিওএস এবং অমনি নোটের মতো বিভিন্ন ক্লাউডভিত্তিক ব্যবসায়িক সল্যুশন।
অমনিল্যাবের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, রশিদুজ্জামান খান দিপ্ত বলেন, ‘সম্পূর্ণ রিমোট ও পেপারলেস কর্মপরিবেশের মাধ্যমে আমরা ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দক্ষ জনবলকে একত্র করতে পারছি। এন্টারপ্রাইজ প্রযুক্তি ও এআই-চালিত ক্লাউড সল্যুশনের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যবসাকে আরও কার্যকর ও ডিজিটাল করার লক্ষ্যেই আওমনি ইকোসিস্টেম তৈরি করা হয়েছে।’
অমনিল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস লিমিটেড ঢাকাভিত্তিক একটি প্রযুক্তি কনসাল্টিং ও ক্লাউড সফটওয়্যার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ওরাকল নেট সুইট ইআরপি, কাস্টম এন্টারপ্রাইজ সফটওয়্যার, বৈশ্বিক ফাইন্যান্সিয়াল আউটসোর্সিং এবং স্যাস (SaaS) পণ্য নিয়ে কাজ করছে। বিস্তারিত জানা যাবে এই লিংকে।
এজেড




