শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাওয়ার ব্যাংক ব্যবহারে সাবধান! ছোট্ট ভুলে হতে পারে বড় বিপদ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

পাওয়ার ব্যাংক ব্যবহারে সাবধান! ছোট্ট ভুলে হতে পারে বড় বিপদ
পাওয়ার ব্যাংক ব্যবহারে সাবধান! ছোট্ট ভুলে হতে পারে বড় বিপদ

পাওয়ার ব্যাংক ব্যবহার করেন অনেকেই। কিন্তু ঠিকঠাক ব্যবহার না জানলে সেটি বড় বিপদের কারণ হতে পারে। তাই ব্যবহারের আগে অবশ্যই সাবধান থাকতে হবে।

বর্তমানে পাওয়ার ব্যাংক খুবই প্রয়োজনীয় একটি গ্যাজেট। বাড়ির বাইরে দীর্ঘ সফরে গেলে কিংবা অফিসের কাজে ব্যস্ত থাকলে ফোনের ব্যাটারি কখন শেষ হয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা থাকে না। তাই অনেকেই পাওয়ার ব্যাংকের সাহায্য নেন। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, পকেটে বা ব্যাগে নিশ্চিন্তে রাখা এই ছোট্ট ডিভাইসটিই কখনও বিপদের কারণ হতে পারে?

প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পাওয়ার ব্যাংক ফেটে যাওয়া বা তাতে আগুন ধরে যাওয়ার ঘটনা দেখা যায়। অনেকের ধারণা, পাওয়ার ব্যাংক হঠাৎ করেই খারাপ হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর কিছু ভুলের কারণেও এমন ঘটনা ঘটতে পারে। তাই কয়েকটি বিষয় মাথায় রাখলে আপনি এবং আপনার পাওয়ার ব্যাংক—দু’টিই নিরাপদ থাকবে।

সস্তা ও নিম্নমানের পাওয়ার ব্যাংক কিনবেন না। অনেকেই টাকা বাঁচানোর জন্য বাজার থেকে যাচাই না করেই সস্তা ও অপরিচিত ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিনে ফেলেন। ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক তুলনামূলক দামি হওয়ায় অনেকে অনলাইন থেকেও সস্তার পাওয়ার ব্যাংক কিনে নেন। 

এই ধরনের কমদামি গ্যাজেটে ব্যবহৃত ব্যাটারির মান খারাপ হতে পারে এবং যথাযথ সার্কিট প্রোটেকশন নাও থাকতে পারে। সামান্য শর্ট সার্কিট বা ওভারলোড হলে ব্যাটারির তাপমাত্রা দ্রুত বেড়ে যেতে পারে, যা আগুন লাগা বা বিস্ফোরণের ঝুঁকি তৈরি করতে পারে। তাই সবসময় বিশ্বস্ত ও ভালো মানের সংস্থার পাওয়ার ব্যাংক কেনা উচিত। প্রয়োজনে একটু বেশি টাকা খরচ করলেও নিরাপত্তার সঙ্গে আপস করা উচিত নয়।

b4c35f30-ea02-4ec8-9e42-239ef53fddc5_9ea9ea75

রোদে বা অতিরিক্ত গরম জায়গায় রাখবেন না। অনেক সময় মানুষ অসাবধানতাবশত পাওয়ার ব্যাংক গাড়ির ড্যাশবোর্ডে বা সরাসরি রোদ পড়ে এমন জায়গায় রেখে দেন। বিশেষ করে গরমের সময়ে গাড়ির ভিতরের তাপমাত্রা অনেক বেড়ে যেতে পারে। এর ফলে পাওয়ার ব্যাংকের ভিতরে থাকা লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। ব্যাটারি নির্দিষ্ট সীমার বেশি গরম হলে বিপদের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

চার্জ দেওয়ার সময় পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন না। অনেকে পাওয়ার ব্যাংক নিজেই চার্জে লাগিয়ে একই সময়ে সেটি দিয়ে ফোন চার্জ করতে থাকেন। আবার ফোন চার্জ করার সময় হেভি গেমিং বা ভিডিও স্ট্রিমিংও করেন। এভাবে একসঙ্গে বেশি লোড পড়লে ব্যাটারি এবং ভিতরের সার্কিট অতিরিক্ত গরম হতে পারে। ফলে অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে।

আরও পড়ুন: ওয়াইফাই রাউটারের সিকিউরিটি বাড়াতে চান? বদলে ফেলুন এই সেটিংস

যে কোনও চার্জার দিয়ে পাওয়ার ব্যাংক চার্জ করবেন না। পাওয়ার ব্যাংক চার্জ করার সময় অনেকেই যে কোনও লোকাল অ্যাডাপ্টার ব্যবহার করেন। আবার অনেকে ফোনের দ্রুতগতির চার্জার দিয়ে সারারাত পাওয়ার ব্যাংক চার্জে রেখে দেন। প্রতিটি পাওয়ার ব্যাংকের জন্য নির্দিষ্ট ভোল্টেজ ও অ্যাম্পিয়ারের চার্জিং স্পেসিফিকেশন থাকে। তাই প্রস্তুতকারকের নির্দেশ অনুযায়ী উপযুক্ত চার্জার ব্যবহার করা উচিত।

পাওয়ার ব্যাংক সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পরও দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগে রেখে দেওয়া ঠিক নয়। অতিরিক্ত চার্জের কারণে ব্যাটারি ফুলে যেতে পারে। ব্যাটারি ফুলে যাওয়া বিপদের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, কারণ এর ভিতরে গ্যাস জমতে পারে এবং পরবর্তী সময়ে আগুন বা বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর