শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইন্টারনেট চালু রেখেই হোয়াটসঅ্যাপে দেখাবে সিঙ্গল টিক, জানুন সহজ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

ইন্টারনেট চালু রেখেই হোয়াটসঅ্যাপে দেখাবে সিঙ্গল টিক, জানুন সহজ উপায়
ইন্টারনেট চালু রেখেই হোয়াটসঅ্যাপে দেখাবে সিঙ্গল টিক, জানুন উপায়

মোবাইল ডেটা বা ওয়াইফাই বন্ধ না করেই হোয়াটসঅ্যাপের মেসেজে সিঙ্গল টিক বা টিকমার্ক রাখার একটি কৌশল বর্তমানে বেশ আলোচনায় রয়েছে। সারাক্ষণ হোয়াটসঅ্যাপের মেসেজ, নোটিফিকেশন বা গ্রুপের পিংয়ে বিরক্ত হন অনেকেই। কিন্তু ফোনের ইন্টারনেট বন্ধ রাখলে অন্যান্য জরুরি কাজ আটকে যেতে পারে। এমন পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপের প্রক্সি সেটিং কাজে লাগিয়ে ইন্টারনেটের সংযোগ চালু রেখেই হোয়াটসঅ্যাপের কানেকশন আলাদা ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

হোয়াটসঅ্যাপের প্রক্সি ফিচার মূলত এমন পরিস্থিতির জন্য তৈরি, যখন সরাসরি ইন্টারনেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের সার্ভারে সংযোগ করা সম্ভব হয় না। সার্ভারে সংযোগ ঠিকমতো না হলে নতুন মেসেজ ফোনে পৌঁছাতে দেরি হতে পারে। ফলে যিনি মেসেজ পাঠাচ্ছেন, তাঁর চ্যাটবক্সে দুই টিকের বদলে সিঙ্গল টিক দেখা যেতে পারে। তবে মনে রাখতে হবে, প্রক্সি চালু করলেই যে সবসময় এক টিক দেখা যাবে, এমন কোনও নিশ্চিত নিশ্চয়তা নেই।

w-1280,h-720,imgid-01c7wfnxmajk58vt76jdaw6hvz,imgname-image

এই ফিচারটি চালু করতে প্রথমে হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংস খুলতে হবে। এরপর স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনে গিয়ে প্রক্সি এবং পরবর্তীতে ইউজ প্রক্সি অন করতে হবে। এরপরে একটি প্রক্সি প্রোভাইডারের দেওয়া প্রক্সি অ্যাড্রেস ও পোর্ট ব্যবহার করতে হবে। কানেকশন ঠিকঠাক হলে হোয়াটসঅ্যাপে তা সফলভাবে সংযুক্ত দেখাবে।

সামাজিক মাধ্যমে অনেক সময় ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান প্রক্সি হিসেবে ব্যবহারের টিপস ছড়িয়ে পড়ে। তবে এটি হোয়াটসঅ্যাপের কোনও অফিসিয়াল প্রক্সি অ্যাড্রেস নয়। তাই ইন্টারনেট থেকে পাওয়া অচেনা প্রক্সি ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ হবে। অজানা বা থার্ড পার্টির প্রক্সি ব্যবহার করলে প্রোভাইডার আপনার আইপি অ্যাড্রেস দেখতে পারেন, তাই এ ধরনের প্রক্সি এড়িয়ে চলা উচিত।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে বড় বদল, সন্তান অচেনা গ্রুপে যোগ দিলে অ্যালার্ট আসবে

হোয়াটসঅ্যাপ পুনরায় আগের মতো স্বাভাবিক করতে চাইলে সেটিংস থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা হয়ে প্রক্সিতে যেতে হবে এবং ইউজ প্রক্সি বন্ধ করে দিতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ আবার সরাসরি ইন্টারনেট সংযোগ ব্যবহার শুরু করবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর