শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

এই ফিচার ফোনে ৬ মাসের রিচার্জ ফ্রি, দাম মাত্র ১৪৯৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১১:০৫ এএম

শেয়ার করুন:

এই ফিচার ফোনে ৬ মাসের রিচার্জ ফ্রি, দাম মাত্র ১৪৯৯
মাত্র ১৫০০ রুপিতে জিওভারত ফোরজি ফোন! মিলবে ৬ মাসের ফ্রি রিচার্জ

ফিচার ফোন ব্যবহারকারী গ্রাহকদের জন্য বড় চমক নিয়ে এসেছে ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও। কেননা, কোম্পানির পক্ষ থেকে মাত্র এক হাজার ৪৯৯ রুপি মূল্যে নতুন জিওভারত ফোরজি ফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটি কিনলে গ্রাহকদের সম্পূর্ণ ছয় মাসের রিচার্জ বিনামূল্যে দেওয়া হবে। 

রিলায়েন্সের দশতম বর্ষপূর্তি উপলক্ষে এবং টু-জি গ্রাহকদের হাতে ফোরজি সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে ভারতের বাজারে এই বিশেষ অফারটি নিয়ে আসা হয়েছে।

এই অফারটির আওতায় ফোনটি কিনলে পরবর্তী ছয় মাসের জন্য আলাদা করে কোনো রিচার্জ করতে হবে না, যেখানে গ্রাহকরা প্রতি মাসে ১৪ জিবি ডেটা এবং আনলিমিটেড এইচডি ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। 

eve1f0ao_jiobharatv3v4phoneslarge_625x300_15_October_24

সাধারণ টু-জি ব্যবহারকারীরা সাধারণত প্রতি মাসে প্রায় ১৯৯ রুপির রিচার্জ করে থাকেন, যা ছয় মাসে প্রায় ১২০০ রুপি হয়। সেই হিসেবে ফোন ও ছয় মাসের রিচার্জ একসঙ্গে পাওয়ায় ফোরজিতে শিফট করার ক্ষেত্রে ফোনের কার্যকর দাম মাত্র ২৯৯ রুপির কাছাকাছি দাঁড়ায়, তবে কেনার সময় পুরো টাকাটাই একসঙ্গে পরিশোধ করতে হবে।

ভারতের বাজারে উপলব্ধ এই আকর্ষণীয় ডিভাইসটিতে রয়েছে দুই দশমিক চার ইঞ্চির ডিসপ্লে এবং দুই হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি, যা জিওভারতের নির্বাচিত এ ওয়ান, বি ওয়ান, বি টু এবং বি থ্রি মডেলের ক্ষেত্রে প্রযোজ্য। 

আরও পড়ুন: বিরাট কোহলি কেনো পাতলা এই ফোনটাই বেছে নিলেন

ফোরজি ইন্টারনেটের পাশাপাশি এতে জিওটিভির পাঁচশোর বেশি চ্যানেল, জিওহটস্টারে সিনেমা ও খেলাধুলা এবং জিওপের মাধ্যমে ইউপিআই পেমেন্টের মতো আধুনিক সুযোগ-সুবিধা উপভোগ করা যাবে। তবে এই দুর্দান্ত অফার ও ডিভাইসটি শুধুমাত্র ভারতের বাজারের জন্যই প্রযোজ্য হওয়ায় বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে না।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর