মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

টাইপ এ নাকি টাইপ সি— কোন কেবলে দ্রুত চার্জ হয় ফোন? 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

টাইপ এ নাকি টাইপ সি— কোন কেবলে দ্রুত চার্জ হয় ফোন? 
ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি টাইপ-এ তারে চার থেকে নয়টি পিন থাকে, যা পুরনো চার্জিং মান অনুযায়ী তৈরি করা হয়েছিল।

আজকাল সবাই আমরা ফোনের জন্য দ্রুত চার্জ করার তার বা কেবল খুঁজে থাকি। এই বিভ্রান্তি মূলত দুই ধরনের তারকে ঘিরে—টাইপ-এ থেকে সি তার এবং টাইপ-সি থেকে সি তার। অনেকের ধারণা, চার্জারের আকার বড় হলেই ফোন দ্রুত চার্জ হবে। আবার কেউ মনে করেন, শুধুমাত্র টাইপ-সি থেকে সি তার দিয়েই দ্রুত চার্জিং করা সম্ভব।

আসলে বিষয়টি বুঝতে হলে তারের অভ্যন্তরীণ গঠন এবং তার বিদ্যুৎ সরবরাহ বা পাওয়ার ডেলিভারি প্রোটোকল সম্পর্কে জানা প্রয়োজন। এর পরেই বোঝা যাবে, কীভাবে ছোট আকারের চার্জার বা টাইপ-এ থেকে সি তারও ফোন দ্রুত চার্জ করতে পারে। 

ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি টাইপ-এ তারে চার থেকে নয়টি পিন থাকে, যা পুরনো চার্জিং মান অনুযায়ী তৈরি করা হয়েছিল। অন্যদিকে, টাইপ-সি তারের সংযোগস্থলে চব্বিশটি পিন থাকে। এই অতিরিক্ত পিনগুলো দ্রুত উপাত্ত স্থানান্তরের পাশাপাশি বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ ও বিভব নিরাপদে ফোনে পৌঁছে দিতে সাহায্য করে। টাইপ-সি তারের দুই প্রান্তই যে কোনও দিক থেকে ফোনে লাগানো যায়। এটি যেমন ব্যবহারের সুবিধা দেয়, তেমনই বিদ্যুৎ প্রবাহের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চার্জিং গতির সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে বিদ্যুৎ সরবরাহের। একটি সাধারণ ইউএসবি টাইপ-এ তার সাধারণত বারো ওয়াট পর্যন্ত বিদ্যুৎ দিতে পারে। কিছু সংস্থা দ্রুত চার্জিং প্রযুক্তির মাধ্যমে এটিকে আঠারো ওয়াট পর্যন্ত নিয়ে যেতে পারে। অন্যদিকে, ইউএসবি টাইপ-সি তার ইউএসবি পাওয়ার ডেলিভারি প্রোটোকল সমর্থন করে। এই তারগুলো একশো ওয়াট থেকে শুরু করে দুইশো চল্লিশ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ স্থানান্তরে সক্ষম। এই কারণেই এই তার দিয়ে শুধু ফোন নয়, ল্যাপটপও চার্জ করা যায়।

01

উপরের তথ্য থেকে একটা সাধারণ ধারণা তৈরি হতে পারে যে টাইপ-এ তারের তুলনায় টাইপ-সি তার ভালো। বেশিরভাগ ক্ষেত্রেই সেটি ঠিক। তবে ওপো, ভিভো বা ওয়ানপ্লাসের মতো কিছু স্মার্টফোন ব্র্যান্ড টাইপ-এ তার ব্যবহার করেও আশি ওয়াট, একশো ওয়াট বা একশো কুড়ি ওয়াটের সুপারফাস্ট চার্জিং দিতে পারে। আসলে এই সংস্থাগুলো সাধারণ টাইপ-এ তার ব্যবহার করে না। তাদের টাইপ-এ তার আলাদা ধরনের হয়। এগুলোতে চারটির পরিবর্তে পাঁচটি পিন থাকতে পারে। এর ফলে ফোন ও চার্জার নির্দিষ্ট নিয়মের মাধ্যমে দ্রুত চার্জিং সমর্থন করতে পারে।

এছাড়া, এই ব্র্যান্ডগুলোর টাইপ-এ তার পাতলা নয়, বরং মোটা হয়। ফলে অতিরিক্ত গরম না হয়েই এই তার বেশি বিদ্যুৎ প্রবাহ সমর্থন করতে পারে। অর্থাৎ, এই ব্র্যান্ডগুলো টাইপ-এ তার ব্যবহার করলেও তাদের তার, ফোন এবং চার্জার মিলিয়ে একটি বিশেষ নিজস্ব চার্জিং ব্যবস্থা কাজ করে। আপনার কোন তার ব্যবহার করা উচিত? এর সবচেয়ে সহজ এবং প্রথম উত্তর হল, আপনার ফোনের সঙ্গে বাক্সে যে তারটি দেওয়া হয়েছে, সেটিই ব্যবহার করা উচিত। কারণ সেটি আপনার ফোনের সঙ্গে পুরোপুরি উপযোগী।

এছাড়া, আপনি যদি ওপো, ভিভো বা ওয়ানপ্লাসের মতো কোনও ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন, যারা নিজেদের বিশেষ চার্জিং প্রোটোকল ব্যবহার করে, তাহলে ফোনের সঙ্গে পাওয়া তার ও চার্জার ব্যবহার করাই ভালো। তার নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে, কোম্পানির কাছ থেকে একই ধরনের টাইপ-এ তার কিনতে হবে, যাতে ফোনে ফের দ্রুত চার্জিং পাওয়া যায়। মনে রাখতে হবে, এই ফোনগুলোতে সাধারণত বাক্সে পাওয়া নির্দিষ্ট ধরনের টাইপ-এ তার দিয়েই দ্রুত চার্জিং পাওয়া সম্ভব। সাধারণ টাইপ-এ তার ব্যবহার করলে এই ব্র্যান্ডগুলোর ফোনে একই গতির দ্রুত চার্জিং পাওয়া নাও যেতে পারে। 

অন্যদিকে, আপনার ফোন যদি পঁচিশ ওয়াট, পঁয়তাল্লিশ ওয়াট, পঁয়ষট্টি ওয়াট বা একশো কুড়ি ওয়াটের মতো দ্রুত চার্জিং সমর্থন করে এবং ফোনের সঙ্গে টাইপ-সি থেকে সি তার দেওয়া হয়ে থাকে, তাহলে ফোন দ্রুত চার্জ করার জন্য টাইপ-সি তারিক ব্যবহার করতে হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর