মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডাউনলোড না করেই ফেসবুক-ইনস্টাগ্রাম ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

ডাউনলোড না করেই ফেসবুক-ইনস্টাগ্রাম ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে
ডাউনলোড না করেই ফেসবুক-ইনস্টাগ্রাম ভিডিও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য দারুণ একটি ফিচার পরীক্ষা করছে মেটা। এর ফলে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে থাকা ছবি, ভিডিও, রিলস ও স্টোরি আর ডাউনলোড করার ঝামেলা ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাট বা স্ট্যাটাসে শেয়ার করা যাবে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ভেতর থেকেই পছন্দের কনটেন্ট বেছে নেওয়ার সুবিধা পাবেন।

ফিচারটির প্রধান দিকসমূহ

ডাউনলোড ও আপলোডের ঝামেলা থেকে মুক্তি: এখন ব্যবহারকারীদের কোনো রিল বা ছবি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হলে প্রথমে আলাদা অ্যাপ খুলে তা খুঁজে বের করতে হয়। অনেক সময় ভিডিও ডাউনলোড করে পুনরায় হোয়াটসঅ্যাপে আপলোড করতে হয়। নতুন এই ফিচার আসার পর সেই প্রক্রিয়াটি আরও সহজ হবে।

যেভাবে কাজ করবে: হোয়াটসঅ্যাপের মিডিয়া পিকার অপশনে ইনস্টাগ্রাম ও ফেসবুক নতুন মিডিয়া সোর্স হিসেবে যুক্ত হবে। সেখানে একটি ড্রপডাউন অপশন থাকবে, যার মাধ্যমে অ্যাকাউন্ট বেছে নিয়ে মিডিয়া ব্রাউজ করা যাবে। ফোনের ছবি ও ভিডিও যেভাবে গ্রিড আকারে দেখা যায়, এখানেও কনটেন্টগুলো একইভাবে শো করবে। এরপর খুব সহজেই যেকোনো রিল, পোস্ট বা স্টোরি সরাসরি চ্যাটে বা স্ট্যাটাসে ব্যবহার করা যাবে।

images

অ্যাকাউন্টস সেন্টারের সংযুক্তি: এই সুবিধা পেতে ব্যবহারকারীকে মেটার ‘অ্যাকাউন্টস সেন্টার’-এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক বা যুক্ত করতে হবে। মেটা ইতিমধ্যেই এই সেন্টারের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে নানা ক্রস-প্ল্যাটফর্ম সুবিধা চালু করেছে।

প্রাপ্যতা ও বেটা সংস্করণ: বর্তমানে হোয়াটসঅ্যাপের লেটেস্ট বেটা সংস্করণে বাছাই করা অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে মেটা এখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি।

আরও পড়ুন: অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়

প্রাইভেসি বা গোপনীয়তা সুরক্ষা: অ্যাকাউন্টস সেন্টারের সাথে হোয়াটসঅ্যাপ যুক্ত করলেও ব্যক্তিগত চ্যাট ও কলের এন্ড-টু-এন্ড এনক্রিপশনে কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ চ্যাটের গোপনীয়তা পুরোপুরি বজায় থাকবে এবং মেটার অন্যান্য প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের সাধারণ মিডিয়া বা চ্যাটে সরাসরি প্রবেশাধিকার পাবে না।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর