সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ এএম

শেয়ার করুন:

ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান
ফোনে কথা বলার সময় সাউন্ড কম আসছে? জানুন সমাধান

ফোনে কথা বলার সময় অনেক ক্ষেত্রেই এমন হয় যে, সামনের ব্যক্তির আওয়াজ ইয়ারপিস স্পিকার থেকে খুব কম শোনা যায়। এমন পরিস্থিতিতে ফোন লাউডস্পিকারে রাখতে হয় অথবা ইয়ারফোন কানেক্ট করে কথা বলতে হয়, যা কলিংয়ের অভিজ্ঞতা বেশ খারাপ করে তোলে। ফোনের স্ক্রিনের উপরে থাকা ছোট স্পিকারটিকে ইয়ারপিস স্পিকার বলা হয়। 

মূলত স্পিকারের গ্রিলে ধুলা ও ময়লা জমে যাওয়ার কারণে এমনটা ঘটে। এর ফলে স্পিকার থেকে বের হওয়া আওয়াজ ঠিকমতো বাইরে আসতে পারে না। এছাড়াও অনেক সময় সফটওয়্যারের সমস্যার কারণেও স্পিকারের আওয়াজ কমে যেতে পারে।

আপনার ফোনে কল করার সময় সামনের ব্যক্তির আওয়াজ ঠিকমতো শোনা না গেলে প্রথমেই ফোনের উপরে থাকা ইয়ারপিস স্পিকারের গ্রিল পরীক্ষা করতে হবে। স্ক্রিনে স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকলে সেটি খুলে ফেলুন, কারণ প্রান্তের জমে থাকা ময়লা অনেক সময় স্পিকারের গ্রিল ঢেকে দেয়। এরপর একটি নরম কাপড় দিয়ে স্পিকারের গ্রিলটি ধীরে ধীরে পরিষ্কার করলে জমে থাকা ধুলা সরে যায় এবং আগের তুলনায় আওয়াজ পরিষ্কার শোনা যায়।

phone_dust_cleaning_guide

পরিষ্কার করার পরেও যদি আওয়াজ কম শোনা যায়, তবে বুঝতে হবে গ্রিলের ছোট ছোট ছিদ্রে ধুলা আটকে রয়েছে। এক্ষেত্রে নরম একটি ছোট ব্রাশ স্পিকারের গ্রিলের উপর হালকা হাতে চালাতে হবে। তবে বেশি চাপ দেওয়া থেকে বিরত থাকা জরুরি, কারণ এতে স্পিকারের ভিতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিষ্কার করার পর একবার কল করে পরীক্ষা করে নেওয়া ভালো।

ধুলা ও ময়লা পরিষ্কার করার পরেও যদি আওয়াজ কমই শোনা যায়, তবে সফটওয়্যারজনিত সমস্যার সমাধান খুঁজতে হবে। প্রথমে ফোনের সেটিংসে গিয়ে নতুন কোনও সফটওয়্যার আপডেট এসেছে কি না তা পরীক্ষা করে আপডেট করে নেওয়া দরকার। অনেক সময় নতুন আপডেটের মাধ্যমেই এই ধরনের ছোটখাটো সমস্যা ঠিক হয়ে যায়।

আরও পড়ুন: ২৪ ঘণ্টা ওয়াইফাই রাউটার চালু রাখেন? মাসে অন্তত একবার এই কাজটি করুন

ফোন আপডেট করার পরেও যদি কলের সময় আওয়াজ কম শোনা যায়, তবে একবার ফোনটি রিস্টার্ট করে পরীক্ষা করা যেতে পারে। এর পরেও যদি সমস্যা থেকেই যায়, তবে ফোনটি নিকটবর্তী সার্ভিস সেন্টার বা কাস্টমার কেয়ারে নিয়ে গিয়ে স্পিকার এবং অন্যান্য হার্ডওয়্যার পরীক্ষা করানোই শ্রেয়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর