শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাসা-বাড়ির ছাদ-টিনের চালে সোলার প্যানেল বসানোর সঠিক নিয়ম জানুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম

শেয়ার করুন:

বাসা-বাড়ির ছাদ ও টিনের চালে সোলার প্যানেল বসানোর সঠিক নিয়ম
বাসা-বাড়ির ছাদ-টিনের চালে সোলার প্যানেল বসানোর সঠিক নিয়ম জানুন

বিদ্যুতের ক্রমবর্ধমান খরচের কথা মাথায় রেখে অনেকেই এখন বাড়ির ছাদে বা টিনের চালে সোলার প্যানেল বসানোর কথা ভাবছেন। তবে শুধু বাজেট আর কিলোওয়াট হিসাব করলেই চলবে না; বরং সোলার প্যানেল থেকে সর্বোচ্চ সুফল পেতে এর বসানোর স্থান নির্বাচন ও কারিগরি দিকগুলো জানা অত্যন্ত জরুরি। ভুল জায়গায় বা ভুল নিয়মে প্যানেল বসালে বিদ্যুৎ উৎপাদন ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তাই বাসা-বাড়ির ছাদ কিংবা টিনের চালে সোলার প্যানেল বসানোর আগে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেওয়া দরকার।

প্যানেল বসানোর জন্য ছাদ বা টিনের চালের এমন একটি অংশ নির্বাচন করতে হবে যেখানে সারাদিন পর্যাপ্ত রোদ পাওয়া যায়। কারণ পর্যাপ্ত সূর্যের আলো না পেলে সোলার সিস্টেম থেকে কাঙ্ক্ষিত মাত্রায় বিদ্যুৎ পাওয়া সম্ভব হয় না এবং বিদ্যুতের বিলে তেমন কোনো সাশ্রয় হয় না।

12-14

প্যানেলের কার্যক্ষমতা অনেকাংশেই নির্ভর করে এর দিক এবং ঝোঁকের ওপর। সাধারণত দক্ষিণ বা পশ্চিমমুখী করে প্যানেল বসানো সবচেয়ে ভালো, যাতে সারা দিন ধরে পর্যাপ্ত রোদ পড়ে। এছাড়া প্যানেলগুলো একেবারে সমতল বা শুইয়ে না রেখে সামান্য ঝুঁকিয়ে বসাতে হবে। এতে সূর্যের আলো সরাসরি প্যানেলে পড়ার পাশাপাশি বৃষ্টির পানি জমে ময়লা পরিষ্কার হয়ে যাওয়া সহজ হয়।

টিনের চালে বা ছাদে প্যানেল বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন সেগুলোর রক্ষণাবেক্ষণ বা পরিষ্কার করা সহজ হয়। কারণ নিয়মিত প্যানেল পরিষ্কার না করলে ওপরের ধুলাবালি বা ময়লার কারণে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কমে যায়। তাই এমন স্থানে প্যানেল বসানো উচিত যেখানে সহজে পৌঁছানো যায়।

আরও পড়ুন: বাড়িতে সোলার প্যানেল বসালে বিদ্যুৎ বিল কতটা কমে?

অনেক পুরনো ছাদ বা দুর্বল টিনের চালের ক্ষেত্রে সোলার প্যানেল বসানোর আগে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। ছাদ বা চালটি প্যানেল এবং এর কাঠামোর পুরো ওজন বহন করতে সক্ষম কি না, তা আগে ভালো করে পরীক্ষা করে নিতে হবে। অন্যথায় অতিরিক্ত ওজনের কারণে ভবিষ্যতে বড় ধরনের বিপদের ঝুঁকি থেকে যায়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর