বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এক্স-এ রিচ কমে গেছে? এলো নতুন টুল ‘আন্ডার দ্য হুড’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

এক্স হ্যান্ডেলে পোস্টের রিচ কেন কমে? জানা যাবে নতুন ‘আন্ডার দ্য হুড’ টুলে
এক্স-এ রিচ কমে গেছে? এলো নতুন টুল ‘আন্ডার দ্য হুড’

এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে পোস্ট করার পর তা আগের তুলনায় কম মানুষের কাছে পৌঁছলে অনেকেই এটিকে শ্যাডো ব্যানিং বলে মনে করেন। প্ল্যাটফর্ম থেকে পোস্টের দৃশ্যমানতা বা ভিজিবিলিটি কমিয়ে দেওয়া হয়েছে কি না, তা নিয়ে ব্যবহারকারীদের মনে নানা প্রশ্ন থাকে। এই সমস্যার সঠিক কারণ জানতে এবার নতুন ডেটা নিয়ে এসেছে এক্স, যার মাধ্যমে অ্যাকাউন্টে থাকা ভিজিবিলিটি রেস্ট্রিকশন বা লেবেল সংক্রান্ত রিপোর্ট ডাউনলোড করা সম্ভব।

এক্স-এর নতুন ‘আন্ডার দ্য হুড’ টুলের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্ট ও পোস্টের রিচ কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ জানতে পারেন। নিয়ম ভঙ্গ, নিরাপত্তা সংক্রান্ত কারণ, সার্চ র‍্যাংকিং, কারিগরি ত্রুটি কিংবা কোনো দেশের স্থানীয় আইনের কারণেও অনেক সময় পোস্টের রিচ বা ভিজিবিলিটি কমে যেতে পারে। বিশেষ করে কোনো নির্দিষ্ট দেশের আইনি নির্দেশ বা স্থানীয় আইনের কারণে পোস্ট রেস্ট্রিক্টেড হলে তা এই টুল থেকে পরিষ্কার জানা যায়। অর্থাৎ কোনো পোস্ট নিজ দেশে দৃশ্যমান হলেও অন্য দেশের এক্স হ্যান্ডেলে তা সীমাবদ্ধ থাকতে পারে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখতে এখনই চালু করুন এই ৩টি সেটিংস

ওয়েব ভার্সনে এক্স হ্যান্ডেলের আন্ডার দ্য হুড পেজে গিয়ে এই রিপোর্ট দেখা যায়। অন্যদিকে অ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রথমে প্রোফাইলে গিয়ে সেটিংস ও প্রাইভেসিতে প্রবেশ করতে হবে। এরপর সেখান থেকে ইউর অ্যাকাউন্ট অপশনে গিয়ে আন্ডার দ্য হুড রিপোর্টটি জেএসওএন ফাইল আকারে ডাউনলোড করা সম্ভব।

তবে এই সুবিধাটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। এক্স অ্যাকাউন্টটি কমপক্ষে এক বছর পুরনো হতে হবে এবং বিগত এক মাসে অন্তত দশটি পোস্ট করা থাকতে তবেই এই বিশেষ সুবিধা উপভোগ করা যাবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর