বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মোবাইল হটস্পট ব্যবহারের ৫ ভুল: অজান্তেই ডেকে আনছেন না তো বড় বিপদ?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম

শেয়ার করুন:

মোবাইল হটস্পট বনাম পাবলিক ওয়াই-ফাই: কোন ভুলগুলিতে বড় বিপদ ডেকে আনতে পারেন?
মোবাইল হটস্পট বনাম পাবলিক ওয়াই-ফাই: কোন ভুলগুলিতে বড় বিপদ ডেকে আনতে পারেন?

ওয়াইফাই না থাকলে মোবাইল হটস্পটই আমাদের প্রধান ভরসা হয়ে ওঠে। কিন্তু এটি কি পাবলিক ওয়াইফাইয়ের মতোই ঝুঁকিপূর্ণ? হটস্পটের পাসওয়ার্ড, ডব্লিউপিএ-টু ও ডব্লিউপিএ-থ্রি সিকিউরিটি এবং ব্যবহারের পর তা বন্ধ রাখা কেন জরুরি, তা জেনে নেওয়া প্রয়োজন।

বর্তমান সময়ে মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্মার্টফোনের মাধ্যমেই আমরা প্রায় সব গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। আর এই কাজগুলোর জন্য ইন্টারনেটের সংযোগ অপরিহার্য। এমন পরিস্থিতিতে যেখানে ওয়াইফাই পাওয়া যায় না, সেখানে মোবাইল হটস্পট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ল্যাপটপ, ট্যাবলেট বা গেমিং কনসোলের মতো ওয়াইফাই ডিভাইসকে ফোরজি বা ফাইভজি নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে ফোনকেই রাউটারের মতো ব্যবহার করা যায়। তবে প্রশ্ন হল, মোবাইল হটস্পট কি পাবলিক ওয়াই-ফাইয়ের মতোই ঝুঁকিপূর্ণ? প্রতিবেদন অনুযায়ী, সাধারণত মোবাইল হটস্পট নিরাপদ হলেও কিছু সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: এক নম্বরেই চলবে দুইটি আইফোন! অ্যাপলের নতুন ফিচার যেভাবে কাজ করে

পাবলিক ওয়াই-ফাইয়ের তুলনায় মোবাইল হটস্পট কেন তুলনামূলকভাবে নিরাপদ, তা অনেকেই জানতে চান। বিমানবন্দর, হোটেল বা ক্যাফের পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় নেটওয়ার্কের ওপর ব্যবহারকারীর কোনো নিয়ন্ত্রণ থাকে না। সেই নেটওয়ার্কে আরও অনেক অপরিচিত মানুষ যুক্ত থাকতে পারেন, ফলে নিরাপত্তা এবং গোপনীয়তার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এর বিপরীতে, মোবাইল হটস্পটে ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারেন কোন ডিভাইস তাঁর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। তবে এর অর্থ এই নয় যে মোবাইল হটস্পট সম্পূর্ণ নিরাপদ। দুর্বল পাসওয়ার্ড বা ভুল সেটিংসের কারণে অপরিচিত ব্যক্তিরাও আপনার নেটওয়ার্কের অপব্যবহার করতে পারেন।

1140-phone-wifi-hotspot-laptop

হটস্পট থেকে পাসওয়ার্ড সরিয়ে রাখলে বড় ধরনের বিপদ হতে পারে। অ্যানড্রয়েড ফোনে হটস্পটের পাসওয়ার্ড সরিয়ে দেওয়ার সুবিধা থাকলেও নিরাপত্তার খাতিরে এমনটা করা একেবারেই অনুচিত। পাসওয়ার্ড ছাড়া হটস্পট খোলা রাখলে আশপাশের যে কেউ তা খুব সহজেই ব্যবহার করতে পারবে। এর ফলে আপনার মূল্যবান মোবাইল ডেটা দ্রুত শেষ হয়ে যেতে পারে এবং আপনার কানেকশন ব্যবহার করে কোনো ক্ষতিকর বা বেআইনি কাজ করার আশঙ্কাও থাকে। এমনকি আপনার হটস্পটের সঙ্গে যুক্ত থাকা অন্যান্য ডিভাইসেও অনধিকার প্রবেশের চেষ্টা হতে পারে।

আধুনিক মোবাইল হটস্পটে ওয়াই-ফাই প্রটেক্টেড অ্যাক্সেস বা ডব্লিউপিএ সিকিউরিটি ব্যবহার করা হয়। বর্তমানে বেশিরভাগ ডিভাইস ডব্লিউপিএ-টু অথবা ডব্লিউপিএ-থ্রি প্রোটোকল সমর্থন করে। ডব্লিউপিএ-থ্রি প্রযুক্তিতে উন্নত এনক্রিপশনের পাশাপাশি পাসওয়ার্ড অনুমান করার আক্রমণ থেকে সুরক্ষার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে। তাই আপনার ফোনে ডব্লিউপিএ-থ্রি ব্যবহারের সুযোগ থাকলে অবশ্যই তা সক্রিয় রাখুন।

নিরাপত্তার খাতিরে কাজ শেষ হয়ে গেলেই মোবাইল হটস্পট দ্রুত বন্ধ করে দেওয়ার অভ্যাস করুন। অনেক স্মার্টফোনে নির্দিষ্ট সময় ধরে ব্যবহার না হলে স্বয়ংক্রিয়ভাবে হটস্পট বন্ধ হয়ে যাওয়ার ফিচার থাকে, তবুও ব্যবহারকারীকে নিজে থেকেই তা বন্ধ করা উচিত। এর ফলে কোনো অপ্রত্যাশিত ডিভাইস আপনার নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ পাবে না। পাশাপাশি ফোনের সিস্টেম নিয়মিত আপডেট করাও সমানভাবে জরুরি। সিকিউরিটি আপডেটের মধ্যে বিভিন্ন ত্রুটি দূর করার প্যাচ থাকে, যা সাইবার হামলা প্রতিরোধে সাহায্য করে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর